Jammu & Kashmir: ফের পাক জঙ্গির অনুপ্রবেশের চেষ্টা কাশ্মীরে, ভেস্তে দিল ভারতীয় সেনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: জঙ্গি হামলার রেশ কাটেনি এখনও। তার মধ্যেই ফের অনুপ্রবেশের চেষ্টা পাক সীমান্তে। সেই চেষ্টা রুখে দিল ভারতীয় সেনা। জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে নিয়ন্ত্রণরেখার কাছে শনিবার ভোরে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করেছে বলে সেনা সূত্রের খবর। বারামুলা জেলা উরির কাছে সন্দেহজনক উপস্থিতির কথা জানতে পেরেই তৎপর হয় সেনাবাহিনী।

আরও পড়ুন: পরাজয় স্বীকার করলেন বোম্মাই, কর্নাটকের নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন সিদ্দারামাইয়া

আর তার ফলে দু’পক্ষের মধ্যে প্রবল গুলির লড়াই হয় বলে জানা গিয়েছে। ওই দুর্গম এলাকায় এরপরও তল্লাশি জারি রাখে সেনা। এদিকে গুলির লড়াইয়ের পরে আচমকাই আকাশে উড়ে আসে একটি পাক ড্রোন। সেই ড্রোনের উদ্দেশে গুলি চালায় ভারতীয় সেনা

10 6
ফের পাক জঙ্গির অনুপ্রবেশের চেষ্টা কাশ্মীরে, ভেস্তে দিল ভারতীয় সেনা

গুলিবর্ষণের ধাক্কায় ফিরে যায় ড্রোনটি। তবে গুলি করে ড্রোন নামানো বা তাড়ানর ঘটনা এই প্রথম নয়। সম্প্রতি পঞ্জাব, কাশ্মীর সীমান্তে একাধিক ড্রোন প্রবেশের চেষ্টা করেছে। বহু ক্ষেত্রে সেইসব ড্রোনগুলিকে গুলি করে নামিয়েছে সেনা।

9 10

ড্রোনের মাধ্যমে টাকা ও অস্ত্র ছড়িয়ে জঙ্গিদের হামলার রসদ জোগানোর চেষ্টা করার অভিযোগ রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। এই ধরনের ষড়যন্ত্র রুখতে মরিয়া সেনা সব সময়ই কড়া নজরদারি চালায় সীমান্তে।

ফের পাক জঙ্গির অনুপ্রবেশের চেষ্টা কাশ্মীরে, ভেস্তে দিল ভারতীয় সেনা

8 13

পাশাপাশি পাক জঙ্গিরাও লাগাতার চেষ্টা চালায় নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করার। কিন্তু সেই চক্রান্ত ভেস্তে দিতে মরিয়া ভারতীয় সেনা ক্রমাগত নজরদারি চালায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত