এখনও যারা আয়কর রিটার্ন জমা করেনি তাদের আজকেই শেষ তারিখ ফাইল জমা দেওয়ার। নয়তো দিতে হবে ৫০০০ টাকার মোটা অঙ্কের জরিমানা। তবে যাদের আয় বছরে ৫ লক্ষ টাকার কম তাদের ক্ষেত্রে জরিমানাও কিছুটা কম অর্থাৎ ১০০০ টাকা।
নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন প্রায় ২ বছর ধরে জেলে রয়েছেন পার্থ ও অর্পিতা। এই মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন দুজন। সেই সময় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবীর বাড়ি থেকে প্রচুর টাকা উদ্ধার হয় । সেই সাথে উদ্ধার হয় প্রচুর গহনাও। এরপরেই যখনি এই মামলায় কোন নয়া মোড় দেখা দিয়েছে তখনই জেরা করা হয় পার্থ ও অর্পিতাকে।
সোমবার নির্বাচনী প্রচারে পূর্ব মেদিনীপুর যাওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তমলুকে দলীয় প্রার্থীর হয়ে তাঁর প্রচার করার কথা। সেই কারণেই পয়লা বৈশাখে বেহালার ফ্লাইং ক্লাবে কপ্টারের ট্রায়াল রান চলছিল। সে সময়েই হানা দেন আয়কর দফতরের আধিকারিকেরা।
আয়কর দফতর তাঁর বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ নগদ উদ্ধার করেছে। আলমারি ও বাক্সে থরে থরে টাকা সাজানো ছিল। টাকা গোনার জন্য যন্ত্র আনা হলে সেটিও ভেঙে যায়। এই ঘটনায় চারিদিকে শোরগোল পড়েছে। এবার এনিয়ে সরব হলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-সিবিআইয়ের পর এবার শহরজুড়ে আয়কর হানা। সূত্রের খবর, কলকাতা সহ শহরতলীর একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছেন আয়কর দফতরের আধিকারিকরা। কলকাতা ছাড়াও নদিয়া ও শিলিগুড়িতেও হানা দিয়েছেন আয়কর দফতরের আধিকারিকরা বলে জানা গিয়েছে।
কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের হাতে উঠে এল দুর্নীতির অভিযোগে ধৃত কুন্তল ঘোষের সঙ্গে যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষের ব্যক্তিগত চ্যাট! যার জেরে ইতিমধ্যেই আগামী শুক্রবার সকাল ১১ টায় তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, এবার তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষের কাছ থেকে বিগত ১০ বছরের আয়কর রিটার্নের হিসাব চাইল ইডি। পাশাপাশি তাঁর সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিও চেয়েছে ইডি। এছাড়াও এই সমস্ত অ্যাকাউন্টের শুরু থেকে যাবতীয় লেনদেনের হিসাব, তাঁর যাবতীয় সম্পত্তির খতিয়ানও চাওয়া হয়েছে। অর্থাৎ শুধু হাজিরা দিলেই হবে, সায়নীকে নিজের সঙ্গে রাখতে হবে সমস্ত তথ্য। সব মিলিয়ে বর্তমানে জোর চর্চা চলছে বঙ্গ রাজনীতির আঙিনায়।
এদিন খবর পেয়ে বিধায়কের বাড়ির সামনে হাজির হয়েছেন বিধায়কের অনুগামীরা। তাঁদের কথায়, উনি জনপ্রিয় বিধায়ক। ইচ্ছাকৃতভাবে এটা করা হয়েছে। পরশু এখানে সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেটা সহ্য করতে না পেরে ইডি পাঠানো হচ্ছে।