সম্প্রতি রাজনীতিতে যুক্ত হয়েছে বিবিসি প্রসঙ্গ। এরই মধ্যে মঙ্গলবার বিবিসির দিল্লি এবং মুম্বই অফিসে হানা দেয় আয়কর বিভাগ। লন্ডন ভিত্তিক বিবিসির অফিসে আয়কর হানা কেন? তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। সূত্রের খবর, প্রায় ৬০ থেকে ৭০ জনের একটি দল সার্ভে চালাচ্ছে। অফিসটি সিল করা হতে পারে।
জঙ্গিপুরের বিধায়কের বিড়ি কারখানা সহ একাধিক ঠিকানায় হানা দিয়েছিল আয়কর বিভাগ। বুধবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জে পতাকা বিড়ির একাধিক অফিসে তল্লাশি অভিযান শুরু করেছে আয়কর বিভাগের অফিসাররা। পতাকা বিড়ির আটটি ঠিকানায় আয়কর হানা ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে।
তাঁর কাছে কেন বিপুল পরিমাণে নগদ অর্থ মজুত ছিল? রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের বাড়ি ও একাধিক ফ্যাক্টরি থেকে ১৫ কোটি টাকা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ক্রমশ দানা বাঁধছে রহস্য। শুক্রবার তৃণমূল বিধায়ককে ডেকে পাঠাল আয়কর দফতর। ওই সংক্রান্ত সমস্ত নথি চেয়ে পাঠানো হয়েছে। এমনটাই খবর মিলেছে।
গত মাসেই হুগলী জেলার হিন্দমোটরের একটি আবাসনে আহান দিয়েছিল আয়কর দফতর। প্রায় ৩০ ঘন্টা ধরে হিন্দমোটরের ব্যবসায়ী রাজেশ ধনধনিয়ার বাড়িতে চলে তল্লাশি অভিযান। সেই অভিযানে উপস্থিত ছিলেন ৯ জন আধিকারিক। এরপর বর্ধমানে বড়সড় অভিযানে আয়কর দফতর।
শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে তদন্তে নেমে ৫০ কোটি নগদ টাকা উদ্ধার করে ইডি। এই বিপুল অঙ্কের টাকা কীভাবে এল? ২০১৬ সালে নোটবন্দির পর বিপুল টাকা বদল করেন প্রভাবশালীরা। সবটা জানতে চাইল ইডি। ইডি সূত্রে খবর, এবিষয়ে আয়কর দফতরকে চিঠি পাঠিয়েছে ইডি। এমনকি ব্যাঙ্কগুলিকে আলাদা করে নোটিশ দেওয়া হয়েছিল।
সোশ্যাল মিডিয়ায় সেলস প্রোমোশনের জন্য ডাক্তার ও সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ব্যক্তিদের দিতে ১০ শতাংশ টিডিএস। তবে কোনও অর্থবর্ষের ক্ষেত্রে ২০ হাজার টাকার বেশি লাভ থাকলে তবেই ওই টিডিএস দিতে হবে।