নজরবন্দি ব্যুরোঃ শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে তদন্তে নেমে ৫০ কোটি নগদ টাকা উদ্ধার করে ইডি। এই বিপুল অঙ্কের টাকা কীভাবে এল? ২০১৬ সালে নোটবন্দির পর বিপুল টাকা বদল করেন প্রভাবশালীরা। সবটা জানতে চাইল ইডি। ইডি সূত্রে খবর, এবিষয়ে আয়কর দফতরকে চিঠি পাঠিয়েছে ইডি। এমনকি ব্যাঙ্কগুলিকে আলাদা করে নোটিশ দেওয়া হয়েছিল।
আরও পড়ুনঃ Mamata Banerjee: তৃণমূলের পোস্টারে জুড়ল মমতার ছবি, দেওয়া হল সমন্বয়ের বার্তা


ইডি সূত্রে খবর, দেশজুড়ে একাধিক মামলা নিয়ে তল্লাশি অভিযান করতে গিয়ে বিপুল অঙ্কের টাকা উদ্ধার হয়েছে। এই বিপুল অঙ্কের টাকা প্রভাবশালী নেতাদের কাছে কীভাবে এল? নোটবন্দির পরেও কিভাবে এত বিপুল অঙ্কের টাকা থেকে গেল। নামে, বেনামে কীভাবে নোট বদল করা হয়েছে? সবটা জানতে তদন্তে নামল ইডির আধিকারিকরা।

কারণ, ২০১৬ সালে নোটবন্দির সময় বিশেষ ছাড় দেওয়া হয়েছিল আয়কর বিভাগের তরফে। সেই সুযোগকে কাজে লাগিয়ে কোন কোন প্রভাবশালী ব্যক্তিরা কত টাকা জমা করেছিলেন? সবটা জানতে চায় ইডির আধিকারিকরা। সমস্ত ব্যাঙ্কের যাবতীয় তথ্য চেয়ে পাঠিয়েছে ইডি। এমনটাই সূত্রে খবর। গামী দিনে ব্যাঙ্কগুলিকে নোটিশ পাঠাতে চলেছে ইডি।
তবে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বিপুল অঙ্কের টাকা উদ্ধারের পর ইডির নজরে তৃণমূলের একাধিক নেতারা। কীভাবে তাঁরা নোট বদল করেছিলেন? তাঁদের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে? কোন কোন অ্যকাউন্ট ব্যবহার করা হয়েছিল? সবটা জানতে মরিয়া ইডি।


নোটবন্দির পর বিপুল টাকা বদল করেন প্রভাবশালীরা, ব্যাঙ্কগুলিকে নোটিশ ইডির

এমনিতেই শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে আগামী দিনে তদন্তের গতিবেগ বাড়াতে চায় ইডি। ইডি সূত্রে খবর, বিশাল দুর্নীতির সঙ্গে কারা যুক্ত রয়েছে? সবটা জানতে আগামী দিনে বিরাট অভিযানে নামতে চলেছেন ইডির আধিকারিকরা। কয়েকটি দলে ভাগ হয়ে আগামী আগামী দিনে জেলায় জেলায় চলবে এই অভিযান।








