Mamata Banerjee: তৃণমূলের পোস্টারে জুড়ল মমতার ছবি, দেওয়া হল সমন্বয়ের বার্তা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সাধারণভাবে তৃণমূলের দলীয় পোস্টারে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করেন সমর্থকরা। সেখানে থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও। অতি সম্প্রতি তৃণমূলের অন্দরে ব্যানার অথবা পোস্টার ঘিরেও বিতর্ক শুরু হয়েছিল। রবিবার আরও একটি পোস্টার সেই জল্পনা বাড়িয়েছে। যা নিয়ে তৃণমূলের অন্দরেই জল্পনা শুরু হয়েছে। নয়া পোস্টারে লেখা “পুরাতনই ভিত্তি, নতুন ভবিষ্যত”। তৃণমূলের পোস্টারে জুড়ল মমতার ছবি। দেওয়া হল পুরাতনের সঙ্গে নতুনের সমন্বয়ের বার্তা।

আরও পড়ুনঃ Partha Chaterjee: হাজারিবাগে পার্থ ঘনিষ্ঠ কে ছিলেন? অবশেষে রহস্যভেদ

Shamim Ahamed Ads

কলকাতা শহরের আনাচে কানাচে ঘোরাঘুরি করছে তৃণমূলের এই নতুন পোস্টার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে নতুন তৃণমূলের ডাক দিয়ে যে পোস্টারে বিতর্কের দানা বাঁধতে শুরু করেছিল। এবার তৃণমূলের পোস্টারে জুড়ল মমতার ছবি। রবিবার নতুন পোস্টার যেন বিতর্কের অবসান ঘটাল। নতুন পোস্টারে স্পষ্ট ভাষায় লেখা “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে, তৃণমূল কংগ্রেস ছিল আছে থাকবে।“ অর্থাৎ নতুন পোস্টারের মাধ্যমে সমন্বয়ের বার্তা একেবারে পষ্ট।

তৃণমূলের পোস্টারে জুড়ল মমতার ছবি, বিতর্কের অবসান 
তৃণমূলের পোস্টারে জুড়ল মমতার ছবি, বিতর্কের অবসান

প্রসঙ্গত, দক্ষিণ কলকাতার একাধিক প্রান্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে একটি ব্যানার পড়েছিল। সেই ব্যানার দেখা গিয়েছিল একাধিক জেলাতেও। তখন থেকেই প্রশ্ন উঠেছিল, তবে কী নতুন তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফর্মুলায় চলবে? যা নিয়ে রাজ্য রাজনীতিতে ব্যাপকভাবে সমালোচনার শিকার হতে হয়েছিল তৃণমূলকে।

তৃণমূলের পোস্টারে জুড়ল মমতার ছবি, বিতর্কের অবসান 

তৃণমূলের পোস্টারে জুড়ল মমতার ছবি, বিতর্কের অবসান 
তৃণমূলের পোস্টারে জুড়ল মমতার ছবি, বিতর্কের অবসান

ব্যনার পড়েছিল ব্যানার পড়েছে হাজরা মোড়ে, কালীঘাট রোডে মুখ্যমন্ত্রীর বাড়ির গলিতে ঢোকার মুখে। ব্যানারে লেখা, আগামী ছয় মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল, ঠিক যেমন সাধারণ মানুষ চায়। আবার কোথাও লেখা, মানুষ যেভাবে চায় সেভাবেই তৈরি হচ্ছে তৃণমূল।  এখন আবার কলকাতা শহরে নতুন পোস্টার নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত