ঘটনার দু’বছর পর বিপাকে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। এবার অর্পিতার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে ইডি। অর্পিতার নামে ১৬ টি বেনামি সম্পত্তির হদিস পেয়েছে আয়কর দপ্তরের আধিকারিকরা। সংশোধনাগারেই ইডির জেরায় সম্পত্তির কথা স্বীকার করেন অর্পিতা।
সূত্রের খবর, আয়কর দপ্তরের পক্ষ থেকে কয়েকদিন আগেই ইডির স্পেশাল আদালতে জানানো হয় তাঁরা এই অর্পিতা মুখোপাধ্যায়ের বেনামি সম্পত্তির বিষয়ে অর্পিতাকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাই। এরপর তাঁরা আলিপুর মহিলা সংশোধনাগারে গিয়ে পার্থর বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করেন।



ইডি সূত্রে খবর, আধিকারিকরা অর্পিতার কাছে জানতে চাই তার এই ১৬টি সম্পত্তি তাঁর কিনা। জবাবে অর্পিতা ওই সম্পত্তি তাঁর বলেই স্বীকার করেন। কিন্তু যখন ইডি অধিকারিকদের পক্ষ থেকে ওই সম্পত্তি কেনার টাকার উৎস জানতে চাওয়া হয় কিংবা ওই সম্পত্তি যে টাকায় কেনা হয়েছে সেটা তার কিনা। সেই প্রশ্নের কোন উত্তর দিতে পারেনি অর্পিতা। এরপরেই ইডি আধিকারিকরা ওই সম্পত্তি বাজেয়াপ্ত করা শুরু করে।
ফের বিপাকে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা, বাজেয়াপ্ত ১৬ টি বেনামি সম্পত্তি
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন প্রায় ২ বছর ধরে জেলে রয়েছেন পার্থ ও অর্পিতা। এই মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন দুজন। সেই সময় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবীর বাড়ি থেকে প্রচুর টাকা উদ্ধার হয় । সেই সাথে উদ্ধার হয় প্রচুর গহনাও। এরপরেই যখনি এই মামলায় কোন নয়া মোড় দেখা দিয়েছে তখনই জেরা করা হয় পার্থ ও অর্পিতাকে। পার্থ বরাবর বান্ধবীকে আড়াল করতে জানিয়ে দেন, অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হওয়া সম্পত্তি নিজের নয়।










