খাস কলকাতায় আয়কর হানা, লটারি সংস্থায় চলছে তল্লাশি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-সিবিআইয়ের পর এবার শহরজুড়ে আয়কর হানা। সূত্রের খবর, কলকাতা সহ শহরতলীর একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছেন আয়কর দফতরের আধিকারিকরা। কলকাতা ছাড়াও নদিয়া ও শিলিগুড়িতেও হানা দিয়েছেন আয়কর দফতরের আধিকারিকরা বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১২ অক্টোবর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য

Shamim Ahamed Ads

কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, একাধিক ব্যবসায়ীর হিসাব বহির্ভূত সম্পত্তির হদিশ পেয়েছেন আধিকারিকরা। আর এই হিসাব বহির্ভূত সম্পত্তির হদিশ খুঁজতেই কলকাতা ও জেলার একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছেন আয়কর দফতরের আধিকারিকরা। তাছাড়াও তল্লাশি অভিযান চলছে কলকাতার একটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানেও।

খাস কলকাতায় আয়কর হানা, নদিয়া-শিলিগুড়িতেও চলছে তল্লাশি

জানা গিয়েছে, বৃহস্পতিবার সাত সকাল থেকেই এসপি মুখার্জী রোডের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। জানা যাচ্ছে, কেন্দ্রীয় বাহিনী জাওয়ানরা ওই প্রতিষ্ঠানটিকে ঘিরে রেখেছে। তাছাড়াও ওই প্রতিষ্ঠানের কর্মীদের পরিচয় জেনে তারপরেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, ওই প্রতিষ্ঠানটি একটি লটারি সংস্থা। এর আগেও এই সংস্থায় তল্লাশি অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

খাস কলকাতায় আয়কর হানা, নদিয়া-শিলিগুড়িতেও চলছে তল্লাশি

অন্যদিকে, নদিয়ার রানাঘাট বিধানসভার অন্তর্গত একটি রাইস মিল তল্লাশি অভিযান চলছে। NPGRM আটা মিলে ও হরিণঘাটার শিমুলিয়ার এই রাইস মিল মালিক বকিবুল রহমান। তাছাড়াও তল্লাশি চলছে বারাসতের আরেকটি বেসরকারি সংস্থায়। ওই সংস্থার বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

খাস কলকাতায় আয়কর হানা, নদিয়া-শিলিগুড়িতেও চলছে তল্লাশি

খাস কলকাতায় আয়কর হানা, নদিয়া-শিলিগুড়িতেও চলছে তল্লাশি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত