নজরবন্দি ব্যুরো: আজ ১২ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ২৮৫ তম দিন (অধিবর্ষে ২৮৬)। বছর শেষ হতে আরও ৮০ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১১ অক্টোবর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য


জন্ম
২০০০- সর্বকনিষ্ঠ বিশিষ্ট মহাকাশ চিন্তাবিদ ও গবেষক সরদার মোহাম্মদ আব্দুল আহাদ।
১৯৮১- দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী সুহাসিনী রাজারাম নাইডু ওরফে স্নেহা।
১৯৬০- বাংলাদেশি পপ রক গায়ক হ্যাপি আখন্দ।
১৯৪০- প্রখ্যাত বাঙালি প্রযুক্তিবিদ ও বিজ্ঞানী, অভিনেতা বিকাশ রায়ের পুত্র সুমিত রায়।
১৯২৪- রবীন্দ্রসংগীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়।
১৯০২- অন্যতম শ্রেষ্ঠ ভ্রমণ কাহিনিকার উমাপ্রসাদ মুখোপাধ্যায়।
১৮৬৫- নোবেলজয়ী ইংরেজ জীবরসায়নবিদ আর্থার হার্ডেন।
১৮৬৪- বাঙালি কবি কামিনী রায়।
![]()
মৃত্যু
১৯৯৭- অন্যতম শ্রেষ্ঠ ভ্রমণ কাহিনিকার উমাপ্রসাদ মুখোপাধ্যায়।
১৯৯১- ভারতের কমিউনিস্ট ব্যক্তিত্ব ও স্বাধীনতা সংগ্রামী বিশ্বনাথ মুখোপাধ্যায়।
১৯৭৮- প্রখ্যাত সমাজসেবী ও সর্বোদয় সেবক শিশিরকুমার সেন।



ঘটনাবলী
২০০৮- রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
১৯৯৯- টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপন করা হয়।
১৯৯২- কলকাতায় প্রথম দক্ষিণ এশীয় উৎসব শুরু।
১৯৭২- আজকের দিনে বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম গণপরিষদে উত্থাপিত হয়।
১৯০৯- কলকাতায় অনুশীলন সমিতি নিষিদ্ধ ঘোষিত হয়।
১৪৯২- পর্তুগিজ নাবিক কলম্বাস পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে (ওয়েস্ট ইন্ডিজ) পৌঁছান, আবিষ্কার হয় আমেরিকা মহাদেশ।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১২ অক্টোবর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য









