নজরবন্দি ব্যুরো: আজ ১১ অক্টোবর ২০২৩, বুধবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ২৮৪ তম দিন (অধিবর্ষে ২৮৫)। বছর শেষ হতে আরও ৮১ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১০ অক্টোবর, আজকের দিনের কোন কোন ঘটনা উল্লেখযোগ্য
জন্ম
১৯৮৩- ইংরেজ অভিনেতা ব্র্যাডলি জেমস।
১৯৭৩- জাপানি অভিনেতা ও গায়ক তাকেশি কানেসিরো।
১৯৬৫- ভারতীয় জনপ্রিয় অভিনেতা রনিত রায়।
১৯৪২- জনপ্রিয় ভারতীয় অভিনেতা বলিউডের ‘বিগ বি’ অমিতাভ বচ্চন।
১৯২১- বাঙালি শিক্ষাবিদ নীলিমা ইব্রাহিম।
১৯১৬- ভারতরত্নে ভূষিত সমাজকর্মী, রাজনীতিক নানাজী দেশমুখ।
১৮৭৭- প্রখ্যাত বাঙালি লেখক ও ঔপন্যাসিক, সম্পাদক ও অনুবাদক চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

মৃত্যু
২০২১- বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বপন গুপ্ত।
২০১৯- মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা রবার্ট ফরস্টার।
১৯৯১- বাংলাদেশী সহিত্যিক, গবেষক ও অনুবাদক গোলাম সামদানী কোরায়শী।
১৯৩৮- বাংলা বিশ্বকোষের প্রথম প্রণেতা,প্রত্নতাত্ত্বিক ও ইতিহাসবিদ নগেন্দ্রনাথ বসু।

ঘটনাবলী
২০০২- চীনের ছ’টি বেসামরিক বিমান পরিবহন লিমিটেড কোম্পানি প্রতিষ্ঠার ঘোষণা করা হয়।
২০০১- চীনের রাষ্ট্রীয় মানদন্ডকরণ ব্যবস্থাপনা কমিটি পেইচিংএ প্রতিষ্ঠিত হয়।
১৯৭২- চীন আর জার্মানীর মধ্যে কূটনৈতিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
১৯৬২- আজকের দিনে চীন-ভারত যুদ্ধ শুরু হয়।
১৮৭১- শিকাগোর ভয়াবহ অগ্নিকাণ্ড আয়ত্তে আনা হয়।
১৬৬৯- পিটার দি গ্রেট রাশিয়ার জার হন।
১৫০৩- দ্বিতীয়বার ভারত ভ্রমণ শেষে পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা মোজাম্বিকের তাগুসে উপস্থিত হন।



