Krishna Kalyani: জীবনকৃষ্ণর পর অপারেশন কৃষ্ণ, বাড়ি ঘিরছে কেন্দ্রীয় বাহিনী, আজ রাতেই গ্রেফতার!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সকাল বেলা থেকেই রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি ও আয়কর বিভাগ৷ কার্যত গৃহবন্দী করে চলছে তল্লাশি অভিযান৷ সন্ধ্যে হতেই বাড়ানো হল আধিকারিকদের সংখ্যা। বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা। তাতেই বিধায়কের গ্রেফতারির সম্ভাবনা আরও জোরালো হচ্ছে। সূত্রের খবর আজ রাতেই কৃষ্ণকে হেফাজতে নিতে পারে ইডি।

আরও পড়ুনঃ মাথাব্যথার কারণ মালদা, মমতা-অভিষেকের সভার আবহে ৪০০ তৃণমূল কর্মী যোগ দিলেন CPIM-এ

আজ সন্ধে ৬ টা নাগাদ আরও একজন আধিকারিক পৌঁছে যান বিধায়কের বাড়িতে। সঙ্গে বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানও। পরে রাত আরও বাড়তে, প্রায় সাড়ে আটটা নাগাদ আরও তিনজন অফিসার ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান পৌঁছে যান বিধায়কের বাড়িতে। এতেই সন্দেহ হচ্ছে আজই গ্রেফতার হতে পারেন তিনি। এখনও বিধায়ক কৃষ্ণ কল্যাণীর (Krishna Kalyani) বাড়িতেই রয়েছেন আয়কর অফিসাররা (IT Raid)। বিধায়ককে কার্যত গৃহবন্দি করে রেখে চলছে অভিযান।

জীবনকৃষ্ণর পর অপারেশন কৃষ্ণ, বাড়ি ঘিরছে কেন্দ্রীয় বাহিনী, আজ রাতেই গ্রেফতার!
জীবনকৃষ্ণর পর অপারেশন কৃষ্ণ, বাড়ি ঘিরছে কেন্দ্রীয় বাহিনী, আজ রাতেই গ্রেফতার!

সকাল বেলা বিধায়কের আপ্ত সহায়কের জানিয়েছিলেন, আচমকাই বিধায়কের বাড়িতে আসেন ইডির আধিকারিকরা। প্রথমে তাঁদের বুঝতে অসুবিধা হয়েছিল তাঁরা আয়কর বিভাগ, নাকি অন্য কোনও বিভাগের। পরবর্তীতে বাড়ির প্রত্যেক সদস্যের মোবাইল নিয়ে নেওয়া হয়৷ এরপর বিধায়কের বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে তল্লাশি শুরু করে ইডির গোয়েন্দারা।
krishna 3

সূত্রের খবর, কৃষ্ণ কল্যাণীর বাড়ি সহ একাধিক ব্যবসায়িক ঠিকানায় চলছে তল্লাশি অভিযান। নজরে রয়েছেন মালদহের এক তৃণমূল নেতা। অন্যদিকে, সকাল থেকেই বিধায়কের বাড়ির ভিতর বিভিন্ন নথি খতিয়ে দেখছেন আয়কর অফিসাররা। আলমারি খুলে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত যা পরিস্থিত, তাতে অনুমান করা হচ্ছে অনেক রাত পর্যন্ত চলতে পারে আয়কর দফতরের এই অভিযান। তার পরেই কি গ্রেফতার? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

জীবনকৃষ্ণর পর অপারেশন কৃষ্ণ, বাড়ি ঘিরছে কেন্দ্রীয় বাহিনী, আজ রাতেই গ্রেফতার!

10 1

এদিন খবর পেয়ে বিধায়কের বাড়ির সামনে হাজির হয়েছেন বিধায়কের অনুগামীরা। তাঁদের কথায়, উনি জনপ্রিয় বিধায়ক। ইচ্ছাকৃতভাবে এটা করা হয়েছে। পরশু এখানে সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেটা সহ্য করতে না পেরে ইডি পাঠানো হচ্ছে। কিন্তু তথ্য বলছে অন্য কথা। সূত্রের খবর, কৃষ্ণ কল্যাণীর সলভেক্স নামে কোম্পানির লেনদেন নিয়ে এই তদন্ত। ২৫ জুলাই ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত ওই সংস্থা লেনদেনে বিপুল গরমিল পেয়েছে আয়কর দফতর। আর তা নিয়েই জিজ্ঞাসাবাদ চলছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন