আয়কর (Income Tax) রিটার্ন ফাইল জমা করার আজই শেষ তারিখ। অর্থ মন্ত্রকের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ শে জুলাই অর্থাৎ আজ। এর বেশি কোনমতেই আর অতিরিক্ত সময় দেওয়া হবে না। অর্থাৎ এখনও যারা আয়কর রিটার্ন জমা করেনি তাদের আজকেই শেষ তারিখ ফাইল জমা দেওয়ার। নয়তো দিতে হবে ৫০০০ টাকার মোটা অঙ্কের জরিমানা। তবে যাদের আয় বছরে ৫ লক্ষ টাকার কম তাদের ক্ষেত্রে জরিমানাও কিছুটা কম অর্থাৎ ১০০০ টাকা।
তবে অনেক আয়কর(Income Tax) দাতাদের মধ্যে একটা অদ্ভউত ব্যপার লক্ষ করা যায়। তা হল, বেশির করদাতাই কর জমা দেওয়ার জন্য অপেক্ষা করে একেবারে শেষ তারিখ পর্যন্ত। একটি রিপোর্ট দেখলেই সামনে আসে সেই তথ্যই। সম্প্রতি ২০২২-২৩ সালে আয়কর রিটার্ন ফাইল হয়েছিল ৭ কোটি ৫১ লক্ষ। এরপর ১ এপ্রিল থেকে ২৫ জুলাই অর্থাৎ এই ১১৫ দিনের মধ্যে কমবেশি ৫ কোটি রিটার্ন ফাইল হয়। আর শেষ ৭ দিনে রিটার্ন ফাইল হয় আড়াই কোটির বেশি । এর মধ্যে আবার শেষ ২ দিনের ফাইল হয় প্রায় দেড় কোটির বেশি। অর্থাৎ যতই ফাইল জমা দেওয়ার শেষ দিন ঘনিয়ে আসে ততই বাড়তে থাকে আয়কর রিটার্ন জমা দেওয়ার পরিমাণ।
তবে আয়কর(Income Tax) দফতর সূত্রে খবর, বহু করদাতাই তাদের জমা করা আয়কর রিটার্ন এ কমিয়ে দিচ্ছে আয়ের পরিমাণ। ফলে কমে যাচ্ছে তাদের করের পরিমাণও। এছাড়াও বহু করদাতা ভুয়ো টিডিএস ক্লেইম করছেন। তাই এবার এই সব জালিয়াতি রুখতে আয়কর দফতরের পক্ষে দেওয়া হয়েছে করা সতর্কবার্তা। আয় কর দফতরের তরফে বলা হয়েছে, কোন করদাতা যে পরিমাণ কর ফাঁকি দেবে সেই অর্থের ২০০ গুন পর্যন্ত দিতে হবে জরিমানা।
তবে কোন ক্ষেত্রে আয়কর(Income Tax) রিটার্ন জমা করার সময় ছোটোখাটো ভুল হলে সেই সবের ক্ষেত্রে ভুল সংশধনের উপায় আছে। সেই ক্ষেত্রে আইটিয়ার ফাইল করতে হবে। তবে এই আইটিয়ার ভেরিফিকেশনের আগেই জমা করতে হবে সংশোধিত রিটার্ন। ফলে আজই শেষ দিন ফাইল জমা করার, নাহলেই দিতে হবে মোটা অঙ্কের জরিমানা।



