মঙ্গলবার ঐতিহাসিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে মেসি, কি সেই রেকর্ড জানেন? ২০০৫ সালে শুরু হয়েছিল তার যাত্রা প্রথম ম্যাচে সেভাবে সুযোগ পাননি তিনি। বুদাপেস্ট হাঙ্গেরি বিরুদ্ধে প্রথম ম্যাচে মাত্র এক মিনিট ৩২ সেকেন্ড মাঠে ছিলেন। তিনি লিওলেন মেসি। আর তারপর থেকে আজকের দিন পর্যন্ত তিনি আর্জেন্টিনার প্রধান খেলোয়ার। তাকে ঘিরেই আর্জেন্টিনা ট্রফি জয়ের স্বপ্ন দেখছে আর সেই মেসি আগামীকাল মঙ্গলবার ইতিহাস স্পর্শ করতে যাচ্ছেন।
কি হবে লাল-হলুদের ভবিষ্যৎ? চূড়ান্ত সিদ্ধান্ত রবিবারের মধ্যেই।ইস্টবেঙ্গল এবং লগ্নিকারী সংস্থা শ্রী সিমেন্ট এর বিচ্ছেদ কি হবেই? চূড়ান্ত চুক্তিতে স্বাক্ষর করা নিয়েই লাল-হলুদের সঙ্গে বিনিয়োগকারী সংস্থার প্রধান সমস্যা। তবে আগামী সোমবারের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে ক্লাব এবং লগ্নিকারী সংস্থার ভবিষ্যৎ কী। আইএসএল ইস্টবেঙ্গল খেলবে কিনা তা আগামী সোমবারের মধ্যেই জানাতে হবে।
কোপা আমেরিকা নিয়ে ফের অনিশ্চিয়তা! ব্রাজিলের সুপ্রিম কোর্টে দায়ের হল মামলা কোপা আমেরিকা কাপ বিশ্ব ফুটবলে যতগুলো বড় বড় টুর্নামেন্ট আছে তার মধ্যে এই টুর্নামেন্টে অন্যতম। কিন্তু এই টুর্নামেন্টে নিয়ে অনিশ্চয়তার মেঘ যেন কাটছেই না।
বাংলাদেশের বিরুদ্ধে জোড়া গোল, মেসিকে টপকে দ্বিতীয় স্থানে অধিনায়ক সুনীল। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলী যখন একের পর একের রেকর্ডবুকে নিজের নাম তুলে গোটা দেশের নয়নের মণি হয়ে উঠেছেন তখন প্রায় নিঃশব্দে দেশের হয়ে একের পর এক গোল করে রেকর্ডবুকে নিজের নাম স্বর্ণাক্ষরে লেখার কাজ চালিয়ে যাচ্ছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রি।
ময়দানে চমক, রাশিয়া থেকে উয়েফা ক্যাবিনেটের কোচ নিয়ে এল মহামেডান। এবছরের মত মরসুম শেষ ময়দানে। করোনার কারণেও বন্ধ খেলাধুলো। তবে এখনই পরের মরসুমের জন্য ইতিমধ্যেই তৈরি হতে শুরু করে দিল ময়দানের অন্যতম খ্যাতনামা ক্লাব মহামেডান স্পোর্টিং।
মেসিকে ধরে রেখে চরম আর্থিক ক্ষতির মুখে ফুটবল ক্লাব বার্সেলোনা। গত বছরের চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ৮ গোল হজম করে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবার পরই নিজের দল বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন মহাতারকা লায়োনেল মেসি।