মঙ্গলবার ঐতিহাসিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে মেসি, কি সেই রেকর্ড জানেন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মঙ্গলবার ঐতিহাসিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে মেসি, কি সেই রেকর্ড জানেন? ২০০৫ সালে শুরু হয়েছিল তার যাত্রা প্রথম ম্যাচে সেভাবে সুযোগ পাননি তিনি। বুদাপেস্ট হাঙ্গেরি বিরুদ্ধে প্রথম ম্যাচে মাত্র এক মিনিট ৩২ সেকেন্ড মাঠে ছিলেন। তিনি লিওলেন মেসি। আর তারপর থেকে আজকের দিন পর্যন্ত তিনি আর্জেন্টিনার প্রধান খেলোয়ার। তাকে ঘিরেই আর্জেন্টিনা ট্রফি জয়ের স্বপ্ন দেখছে আর সেই মেসি আগামীকাল মঙ্গলবার ইতিহাস স্পর্শ করতে যাচ্ছেন।

আরও পড়ুনঃ সেপ্টেম্বরেই দেশে করোনার তৃতীয় ঢেউ, এইমসের পর আশঙ্কা প্রকাশ আইআইটি কানপুরের।

প্যারাগুয়ের বিরুদ্ধে ম্যাচে নেমে দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়বেন তিনি। এই মুহূর্তে শীর্ষে রয়েছেন হেভিয়ার মাসচেরোনা। তাঁকে ছোঁবেন মেসি। কিছুদিন আগে জর্জে ভালদানো এক সাক্ষাৎকারে বলেছিলেন, “গত ১৫ বছরে আর্জেন্তিনা ফুটবলে ওর থেকে বেশি প্রভাব কেউ ফেলতে পারেনি।” শুধু ভালদানো কেন, আর্জেন্তিনার প্রাক্তন এবং বর্তমান অনেক ফুটবলারই একবাক্যে দলে মেসির প্রভাব স্বীকার করে নিয়েছেন। গত ১৫ বছর ধরে আর্জেন্টিনা দলে প্রচুর পরিবর্তন হয়েছে কিন্তু মধ্যমণি হয়ে ১৫ বছর থেকে গিয়েছেন আর্জেন্টিনার এই মহান ফুটবলার।

মঙ্গলবার ঐতিহাসিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে মেসি, কি সেই রেকর্ড জানেন? ক্লাব স্টরে তিনি প্রচুর ট্রফি জিতলেও দেশের হয়ে মেসির স্বপ্নগুলো অধরাই থেকে গেছে। আর্জেন্টিনার জার্সি গায়ে তিনি চারটি বিশ্বকাপও ছটি কোপা আমেরিকা কাপ খেলেছেন কিন্তু এই সমস্ত আন্তর্জাতিক টুর্নামেন্ট তাকে খালি হাতে ফিরে এসে বারবার। তাই এবারও সেই এক বুক স্বপ্ন নিয়ে মেসি নিজে আর্জেন্টিনা এবং গোটা বিশ্বব্যাপী তার ফ্যানরা তাকিয়ে আছে কোপা আমেরিকার দিকে এবার হয়তো তাদের মেসি তাদের এবং তাঁর নিজের স্বপ্ন পূরণ করতে পারবে রেকর্ড হয়ে যাবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন