ময়দানে চমক, রাশিয়া থেকে উয়েফা ক্যাবিনেটের কোচ নিয়ে এল মহামেডান।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ময়দানে চমক, রাশিয়া থেকে উয়েফা ক্যাবিনেটের কোচ নিয়ে এল মহামেডান। এবছরের মত মরসুম শেষ ময়দানে। করোনার কারণেও বন্ধ খেলাধুলো। তবে এখনই পরের মরসুমের জন্য ইতিমধ্যেই তৈরি হতে শুরু করে দিল ময়দানের অন্যতম খ্যাতনামা ক্লাব মহামেডান স্পোর্টিং। সেই সঙ্গে দিল বড় চমক।

আরও পড়ুনঃ নারদা মামলায় শীর্ষ আদালত যাওয়ার পথে CBI, পাল্টা প্রস্তুতি শুরু হেভিওয়েটদের।

নয়া মরসুমের জন্য ঘোষণা করে দিল কোচের নাম। আর সেই নাম বেশ ভারী। রাশিয়া থেকে উয়েফা প্রো লাইসেন্সধারী আন্দ্রে চেরনেশোভ হেড কোচ করল সাদা-কালো ব্রিগেড। শুক্রবার বিবৃতি দিয়ে এই ঘোষণা করস মহামেডান। বিশ্বের সাত দেশ ঘুরে কোচিং করানো চেরনেশোভ এই প্রথম ভারতে কোচিং করাতে চলেছেন। ৫৩ বছরের রুশ নাগরিক ক্লাব ও আন্তর্জাতিক স্তরে কোচিং করাচ্ছেন গত দু’দশক ধরে। চেরনেশোভ ১৯৯০ সালে অনূর্ধ্ব-২১ ইউরো চ্যাম্পিয়নশিপ খেলেছেন।

সোভিয়েত ইউনিয়নের জাতীয় যুব দলে ছিলেন তিনি। খেলায়োড়ি জীবনকে বিদায় জানিয়েই কোচিং শুরু করে দেন তিনি। রাশিয়ার অনূর্ধ্ব-২১ দলও সামলেছেন চেরনেশোভ। এছাড়াও স্পার্টাক মস্কোর মতো রাশিয়ার একাধিক ক্লাবে তিনি ছিলেন ম্যানেজার। নয়া কোচ নিয়োগ নিয়ে ক্লাবের  অন্তর্বতী সাধারণ সচিব দানিশ ইকবাল বলছেন, “আমরা চেরনেশোভকে পেয়ে রোমাঞ্চিত। একাধিক দেশে, বিভিন্ন লিগে সর্বোচ্চ পর্যায়ে কোচিং করিয়েছেন উনি। মহামেডানেও সাফল্য নিয়ে আসবেন বলে আমরা আশাবাদী। ওঁর অভিজ্ঞতায় তরুণ প্লেয়ারদের লালন করতে সাহায্য করবে।”

ময়দানে চমক, রাশিয়া থেকে উয়েফা ক্যাবিনেটের কোচ নিয়ে এল মহামেডান। এখন দেখার আগামীদিনে ক্লাবকে সাফল্য এনে দিতে পারে কিনা নয়া ম্যানেজার। তবে নয়া কোচ এনে ইতিমধ্যেই বাকি ক্লাবগুলিকে চমকে দিয়েছে মহামেডান স্পোর্টিং।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত