কি হবে লাল-হলুদের ভবিষ্যৎ? চূড়ান্ত সিদ্ধান্ত রবিবারের মধ্যেই।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কি হবে লাল-হলুদের ভবিষ্যৎ? চূড়ান্ত সিদ্ধান্ত রবিবারের মধ্যেই। ইস্টবেঙ্গল এবং লগ্নিকারী সংস্থা শ্রী সিমেন্ট এর বিচ্ছেদ কি হবেই? চূড়ান্ত চুক্তিতে স্বাক্ষর করা নিয়েই লাল-হলুদের সঙ্গে বিনিয়োগকারী সংস্থার প্রধান সমস্যা। তবে আগামী সোমবারের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে ক্লাব এবং লগ্নিকারী সংস্থার ভবিষ্যৎ কী। আইএসএল ইস্টবেঙ্গল খেলবে কিনা তা আগামী সোমবারের মধ্যেই জানাতে হবে।

আরও পড়ুনঃ মুকুলের পর এবার তৃণমূলে ফিরতে চান মুকুল ঘনিষ্ঠ মনিরুল ইসলাম সহ অন্য নেতারা

এদিকে লগ্নিকারী সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে চূড়ান্ত চুক্তিপত্রে সই না করলে আইএসএল খেলবে না ইস্টবেঙ্গল। এখনো চূড়ান্ত চুক্তিপত্রে সই করেননি লাল-হলুদ কর্তারা ফলে সৃষ্ট এর পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আর দুই একদিনের মধ্যেই তারা জানিয়ে দেবেন যে ইস্টবেঙ্গল আইএসএল খেলবে না। সূত্রের খবর শ্রী সিমেন্ট এর পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে দু-একদিনের মধ্যে যদি চূড়ান্ত চুক্তিপত্রে সই না করে ইস্টবেঙ্গল তাহলে পুরো ব্যাপারটি মুখ্যমন্ত্রী কে জানানো হবে। অপরদিকে লগ্নিকারী সংস্থার কর্তারা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছেন যে এখন পর্যন্ত যে অর্থ তারা ইস্টবেঙ্গল ক্লাবের বিনিয়োগ করেছেন সেই অর্থ তারা যদি ফেরত দেন তবে প্রিয়া শর্ত দিয়ে দেওয়া হবে লাল-হলুদ কে। আর এই লগ্নি কারী সংস্থার পক্ষ থেকে প্রায় 52 কোটি টাকা দাবি করা হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের থেকে।

এর সাথে যোগ হবে আরো অন্যান্য খরচ। বকেয়া এই অর্থ না মেটালে আগামী মৌসুমের জন্য কোন খেলোয়াড় কে সই করাতে পারবেনা লাল-হলুদ কর্তারা।লাল-হলুদ কর্তারা অবশ্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন বিনা শর্তে বিচ্ছেদের প্রক্রিয়া সম্পূর্ণ করতে। কিন্তু কোনও অবস্থাতেই তাতে রাজি নন লগ্নিকারী সংস্থার কর্তারা। তাঁদের কথায়, “আমরা ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে কখনওই চাইনি। এখনও আমরা আশাবাদী, ইস্টবেঙ্গল কর্তারা গত বছরের ১ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর সামনে স্বাক্ষরিত হওয়া প্রাথমিক চুক্তিকে মান্যতা দেবেন এবং চূড়ান্ত চুক্তিপত্রে স্বাক্ষর করবেন।”

কি হবে লাল-হলুদের ভবিষ্যৎ? চূড়ান্ত সিদ্ধান্ত রবিবারের মধ্যেই। যোগ করেছেন, “আমাদের পক্ষে আর অপেক্ষা করা সম্ভব নয়। হয় ইস্টবেঙ্গল কর্তারা চূড়ান্ত চুক্তিতে সই করুন, না হলে এখনও পর্যন্ত আমরা যে পরিমাণ অর্থ বিনিয়োগ ও খরচ করেছি, তা মিটিয়ে দিন। তা হলেই আমরা ক্রীড়া স্বত্ব ওদের ফেরত দেব।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর