মুকুলের পর এবার তৃণমূলে ফিরতে চান মুকুল ঘনিষ্ঠ মনিরুল ইসলাম সহ অন্য নেতারা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মুকুলের পর এবার তৃণমূলে ফিরতে চান মুকুল ঘনিষ্ঠ মনিরুল ইসলাম সহ অন্য নেতারা গতকালই সপুত্র মুকুল রায় পদ্মফুল ছেড়ে যোগ দিয়েছেন তার পুরনো দল তৃণমূল। আর মুকুলের পুরনো ঘরে ফেরাতে ব্যাপক প্রভাব পড়েছে বিজেপির অন্দরে। কারণ সূত্রের খবর মুকুলের তৃণমূলে ফেরার পরপরই মুকুল ঘনিষ্ঠ দুই নেতা মনিরুল ইসলাম এবং গদাধর হাজরা তৃণমূলে ফেরা নিয়ে যোগাযোগ শুরু করেছেন।

আরও পড়ুনঃ অবস্থা সংকটজনক মুকুল-জায়ার, প্রতিস্থাপন করতে হবে ফুসফুস

আর এই বিষয়টি সামনে আসতেই বীরভূমে মুকুল অনুগামীরা এবার বিজেপি ছেড়ে তৃণমূলের ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। মনিরুল ইসলাম ছাড়াও, তাঁর ছেলে আসিফ ইকবাল, এবং বিদ্যুৎ চট্টোপাধ্যায়-সহ একাধিক বিজেপি নেতা। গত লোকসভা ভোটের পর মুকুল রায়ের হাত ধরে সরাসরি দিল্লি অফিসে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন মনিরুল ইসলাম এবং তাঁর ছেলে আসিফ ইকবাল, গদাধর হাজরা। যা নিয়ে রাজ্য বিজেপিতে চুড়ান্ত বিতর্ক তৈরি হয়েছিল। একইভাবে বীরভূমে বিজেপির জেলা কমিটি এবং রাজ্য কমিটির সদস্যদের অনেকেই তৃণমূলে ফিরতে চাইছেন।

মুকুলের পর এবার তৃণমূলে ফিরতে চান মুকুল ঘনিষ্ঠ মনিরুল ইসলাম সহ অন্য নেতারা সব কিছু ঠিক থাকলে অনুব্রত মণ্ডলের হাত থেকে দলীয় পতকা নিয়ে খুব শীঘ্রই তৃণমূলে ফিরতে পারেন তাঁরা। হলে মুকুল রায় তৃণমূল যোগদানের পরপরই রাজ্যজুড়ে শুরু হয়েছে বিজেপির অন্দরে ভাঙ্গন। এবার সেই ভাঙ্গন ঠেকাতে কতটা সচেষ্ট হন বিজেপির বর্তমান নেতারা সেটাই এখন দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর