নজরবন্দি ব্যুরোঃ অবস্থা সংকটজনক মুকুল-জায়ার, কোভিডে আক্রান্ত হয়ে অবস্থা সংকটজনক তাঁর। কিছুদিন আগে থেকেই হাসপাতালে ভর্তি। সূত্রের খবর ফুসফুস প্রতিস্থাপন করতে হবে মুকুল জায়ার। সেই কারণে এই মুহুর্তে চেন্নাইয়ের হাসপাতালে নিয়ে যাওয়ার ভাবনা চলছে।
আরও পড়ুনঃ BJP’তে মানসিক অশান্তিতে ছিলেন মুকুল! পুরানো ঘর ফিরিয়ে দিলেন ‘দেশের নেত্রী’
বেশ কয়েকদিন ধরেই সংকট জনক অবস্থায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন কৃষ্ণা দেবী। করোনা কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছ ফুসফুস। সূত্রের খবর চিকিৎসকেরা জানিয়েছেন এই মুহুর্তে ফুসফুস প্রতিস্তাপন ছাড়া অন্য কোন উপায় নেই। অবস্থা সংকতজনক জেনে হাসপাতালে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পর থেকে যোগাযগ করেছেন একাধিক বিজেপি নেতাও।
অবস্থা সংকটজনক মুকুল-জায়ার, মুকুল জায়ার চিকিৎসার জন্য মঙ্গলবার রাতেই চেন্নাই থেকে দুই চিকিৎসক এসেছিলেন কলকাতায়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁরা নিদান দিয়েছেন দ্রুত ফুসফুস প্রতিস্থাপনের। তবে সূত্রের খবর মুকুল জায়ার এই মুহুর্তে যা পরিস্থিতি তাতে একমো সাপোর্ট দিয়ে চেন্নাই নিয়ে যাওয়াও বেশ কঠিন। খোঁজা হচ্ছে ফুসফুসের ডোনারও।



