কোপা আমেরিকা নিয়ে ফের অনিশ্চিয়তা! ব্রাজিলের সুপ্রিম কোর্টে দায়ের হল মামলা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কোপা আমেরিকা নিয়ে ফের অনিশ্চিয়তা! ব্রাজিলের সুপ্রিম কোর্টে দায়ের হল মামলা কোপা আমেরিকা কাপ বিশ্ব ফুটবলে যতগুলো বড় বড় টুর্নামেন্ট আছে তার মধ্যে এই টুর্নামেন্টে অন্যতম। কিন্তু এই টুর্নামেন্টে নিয়ে অনিশ্চয়তার মেঘ যেন কাটছেই না। প্রথমে এই টুর্নামেন্টে হওয়ার কথা ছিল আর্জেন্টিনায় কিন্তু করোনার কারণে সেখানে তা করা সম্ভব হয়নি এরপর কলম্বিয়া সরকার বিরোধী বিক্ষোভের জেরে সেদেশে ওই টুর্নামেন্ট করা যায়নি।

আরও পড়ুনঃ অলিম্পিকে ভারতীয় জার্সিতে চিনা স্পন্সর? নেটিজেনদের চাপে চুক্তি বাতিল করলো IOA

অবশেষে টুর্নামেন্ট শুরু হওয়ার দুই সপ্তাহ আগে ঠিক হয় এই টুর্নামেন্টে এবার হবে ব্রাজিলে আর সেই মতো সবকিছু যখন চূড়ান্ত পর্যায়ে ঠিক আবার এই টুর্নামেন্ট খেলে দেখা দিল অনিশ্চিয়তা। অনেকের ধারণা এই মুহূর্তে যদি ব্রাজিলে এই টুর্নামেন্টে হয় তবে করণা সংক্রমণে দেশ ছেয়ে যাবে। আর এই কারনেই ব্রাজিলের সুপ্রিম কোর্টে মামলা শুরু হয়েছে। প্রধান বিচারপতি লুইজ ফাক্স জানিয়েছেন, তাঁরা এই মামলার গুরুত্ব বিচার করে ১১ সদস্যের বেঞ্চ গঠন করছেন। বৃহস্পতিবার এই বেঞ্চেই কোপা আমেরিকা বন্ধ করার আবেদনের শুনানি হবে। এই ভার্চুয়াল শুনানিতেই ব্রাজিলে কোপা আমেরিকার ভাগ্য নির্ধারিত হবে।বিশ্বের অন্যতম প্রাচীন আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা কোপা আমেরিকা শুরু হওয়ার কথা রবিবার থেকে।

কোপা আমেরিকা নিয়ে ফের অনিশ্চিয়তা! ব্রাজিলের সুপ্রিম কোর্টে দায়ের হল মামলা ১০ জুলাই ফাইনাল। কিন্তু ব্রাজিলে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার যেভাবে বাড়ছে, তাতে চিকিৎসকরা কোপা আমেরিকা আয়োজনে তীব্র আপত্তি জানিয়েছেন। ব্রাজিলে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪,৭৫,০০০ জনের। তাই এই টুর্নামেন্টে ব্রাজিলে সত্যিই হবে তা জানার জন্য অপেক্ষায় গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন