নজরবন্দি ব্যুরোঃ মেসিকে ধরে রেখে চরম আর্থিক ক্ষতির মুখে ফুটবল ক্লাব বার্সেলোনা। গত বছরের চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ৮ গোল হজম করে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবার পরই নিজের দল বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন মহাতারকা লায়োনেল মেসি। প্রায় কুড়ি বছর ক্লাবের সাথে যুক্ত মেসি মেনে নিতে পারেননি এই শোচনীয় হার। তাই ছাড়তে চেয়েছিলেন দল। সংবাদমাধ্যমে ঘোষণা করে দিয়েছিলেন দল ছাড়ার কথা।
আরও পড়ুনঃ সুস্থ হয়েই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সৌরভের!
কিন্তু শেষ পর্যন্ত চুক্তি শেষ না হওয়ার অজুহাত দিয়ে ও প্রচুর ট্র্যান্সফার ক্লস দাবি করে মেসির যাওয়া আটকে দেয় কাতলানিয়ার ক্লাবটি। আগামী জুনে ফ্রি এজেন্ট হয়ে যাবে মেসি। তারপর তিনি যে আর বার্সায় থাকবেন না তা মোটামুটি নিশ্চিত। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি তে যেতে পারেন মেসি বলে কানাঘুষো শোনা যাচ্ছে। এদিকে চুক্তি নবীকরণ করে মহা সমস্যায় বার্সা। বিপুল অর্থের বিনিময়ে লায়োনেল মেসিকে এ মরসুমে রেখে দেওয়ায় আর্থিক দিক থেকে বড়সড় বিপদের মুখে পড়তে চলেছে বার্সা। চার মরসুমে ৫৫৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে স্পেনের এই ক্লাবে সই করেছিলেন মেসি।
এ বছরের জুন মাসে তাঁর চুক্তি শেষ হচ্ছে। গত মরসুমে চুক্তি পুনঃনবীকরণ করে ১১৫ মিলিয়ন ইউরো ও লয়্যালটি বোনাস হিসেবে ৭৯ মিলিয়ন ইউরো পেয়েছেন মেসি। ইতিমধ্যেই ২০১৯-২০ মরশুমে বার্সেলোনার ঋণের পরিমাণ ১.২ বিলিয়ান ইউরো। করোনার কারণে বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে বার্সা। প্রবল বিক্ষোভের মুখে পড়ে দায়িত্ব ছেড়েছেন জোসেপ বার্তোমেউও। চলতি বছরের ৭ মার্চ নির্বাচন হবে ক্লাবে।
মেসিকে ধরে রেখে চরম আর্থিক ক্ষতির মুখে ফুটবল ক্লাব বার্সেলোনা। এদিকে মেসি যাবার পর ক্লাবের ভবিষ্যৎ কোন দিকে যাবে সেই নিয়ে যথেষ্ট চিন্তিত ক্লাবের বিশ্ব ব্যাপী ভক্তকুল। এদিকে শুরুর দিকে ধাক্কা খেলেও বার্সা আস্তে আস্তে ফর্মে ফিরছে লা লিগায়। রবিবার অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে জিততে পারলে লা লিগার লিগ তালিকায় দু নম্বরে উঠে আসবে বার্সা।



