নজরবন্দি ব্যুরোঃ সুস্থ হয়েই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সৌরভের! রবিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন বিসিসিআই-এর সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। হাসপাতাল থেকে রবিবারই ছাড়া পেয়েছেন তিনি। আপাতত কিছুদিন বাড়িতে বিশ্রামেই থাকবেন তিনি। যোগাযোগ থাকবে চিকিৎসকদের সঙ্গেও। এর মধ্যেই বাড়ি ফিরে সৌরভ গঙ্গোপাধ্যায় প্রথম টুইট করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন তিনি।
আরও পড়ুনঃ জাতীয় সঙ্গীতের ‘অপমান’, ভিডিও পোস্ট করে বিজেপির বিরুদ্ধে সরব অভিষেক
কারণ একটাই, প্রধানমন্ত্রী নিজের মন কি বাত অনুষ্ঠানে ভারতীয় দলের পারফরম্যান্স এর কথা তুলে ধরেছিলেন। তারপরেই পাল্টা ধন্যবাদ জানিয়েছিল বিসিসিআই। পৃথক টুইটে মোদিকে ধন্যবাদ দিলেন সৌরভও। এদিন ট্যুইট করে মহারাজ লিখলেন, “অস্ট্রেলিয়ায় টিম ইন্ডিয়ার পারফরম্যান্সের প্রশংসা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।”
ইতিমধ্যেই রূপকথা তৈরি করে সফর শেষ করেছে অজিঙ্কা রাহানের টিম ইন্ডিয়া। তারপরেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলায় টিম ইন্ডিয়ার স্তুতি। জাতীয় দলের কঠোর পরিশ্রম এবং টিমওয়ার্ক গোটা বিশ্বের কাছেই অনুপ্রেরণা, এমন ভাষাতেই ঐতিহাসিক জয়কে ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী। শনিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে মোদি বলেন, “এই মাসেই ক্রিকেটের মাঠ থেকে আমাদের কাছে ভাল খবর এসেছে। প্রাথমিক বিপত্তি কাটিয়ে গৌরবের সঙ্গে প্রত্যাবর্তন করেছে। এবং সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়ায়। আমাদের দলের হার্ডওয়ার্ক এবং টিমওয়ার্ক অনুপ্রেরণা জোগাবে।”
সুস্থ হয়েই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সৌরভের! আর তারপরই সৌরভ গঙ্গোপাধ্যায় লেখেন, “আপনার প্রশংসা এবং উৎসাহের জন্য ধন্যবাদ। তেরঙা উঁচুতে রাখার জন্য টিম ইন্ডিয়া এভাবেই খেলবে।”



