ফাইনালের রিপিট ম্যাচে মুখোমুখি বায়ার্ন-পিএসজি, একাধিক চমক চ্যাম্পিয়ন্স লিগ ড্রয়ে।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফাইনালের রিপিট ম্যাচে মুখোমুখি বায়ার্ন-পিএসজি, একাধিক চমক চ্যাম্পিয়ন্স লিগ ড্রয়ে। প্রি কোয়ার্টারের ম্যাচ শেষ হতেই এবারের চ্যাম্পিয়ন্স লিগের শেষ ড্র অনুষ্ঠিত হয়ে গেল সুইজারল্যান্ডের নিওঁতে। ঠিক হয়ে গেল কোয়ার্টার ফাইনালে কারা মুখোমুখি হতে চলেছে।

আরও পড়ুনঃ ভোটের মুখে অসুস্থ সোহম, ভর্তি হাসপাতালে

তারপর সেমিফাইনালেই বা জয়ীরা কে কার মুখোমুখি হতে চলেছে সবই ঠিক হয়ে গেল আজ। সবকটি ম্যাচই মারকাটারি হতে চলেছে বলেই মনে করছে বিশেসজ্ঞরা। প্রথম আকর্ষণ গত ফাইনালের রিপিট ম্যাচ যেখানে ফের মুখোমুখি হতে চলেছে বায়ার্ন মিউনিখ ও প্যারিস সাঁ জারমেন। সেমিফাইনালে উঠে গত ফাইনালে বায়ার্নের কাছে হারের শোধ নিতে চাইবে পচেত্তেনির শিশ্যরা। অন্যদিকে ট্রফি নিজেদের দখলে রাখতে মরিয়া হয়ে নামবে ইউরোপ শ্রেষ্ঠ বায়ার্ন। বাকি ম্যাচগুলির মধ্যে যেমন ম্যানচেস্টার সিটির মুখোমুখি হতে চলেছে আরেক জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। অন্যদিকে চেলসির মুখোমুখি হতে চলেছে এফ সি পোর্তো। যারা যথাক্রমে অ্যাটলেটিকো মাদ্রিদ ও জুভেন্তাস দুই মহাশক্তিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। দুটি ম্যাচই টানটান হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে সেরা আকর্ষণ ইংলিশ জায়ান্ট লিভারপুল ও স্প্যানিশ প্রাইড রিয়াল মাদ্রিদের দ্বৈরথ।

যেখানে মুখোমুখি হবেন দুই তারকা ম্যানেজার ক্লপ ও জিদান। সেমিফাইনালে বায়ার্ন-পিএসজি জয়ী মুখোমুখি হবে সিটি-ডর্টমুন্ড জয়ীর। অন্যদিকে চেলসি-পোর্তো জয়ী মুখোমুখি হবে মাদ্রিদ-লিভারপুল জয়ীর। এদিকে মেসি রোনাল্ডো দুজনকে ছাড়াই ইউরোপ সেরা লিগের কোয়ার্টার ফাইনাল হচ্ছে প্রায় এক দশক পর। যা নিয়ে কিছুটা দুঃখিত হলেও ড্র দেখে খুশি ফুটবল্প্রেমিরা।

ফাইনালের রিপিট ম্যাচে মুখোমুখি বায়ার্ন-পিএসজি, একাধিক চমক চ্যাম্পিয়ন্স লিগ ড্রয়ে। আগামী ৬ ও ৭ এপ্রিল হবে কোয়ার্টার ফাইনালের প্রথম লিগের খেলা। ফিরতি লিগ হবে ১৩ ও ১৪ এপ্রিল। ২৭ ও ২৮ এপ্রিল হবে সেমিফাইনালের প্রথম লিগ এবং দ্বিতীয় লিগ হবে ৪ ও ৫ মে। আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর