নজরবন্দি ব্যুরো: ভোটের মুখে অসুস্থ সোহম, সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত তিনি। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর কেন্দ্র থেকে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী সোহম। দ্বিতীয় দফায় অর্থাৎ আগামী ১ এপ্রিল চণ্ডীপুর কেন্দ্রে ভোট। ভোটের মুখে প্রার্থী অসুস্থ হয়ে পড়ায় প্রচারে তার উপস্থিত থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
আরও পড়ুনঃ তৃণমূলের থেকে দলকে বাঁচান! দিলীপকে চিঠি, দেবশ্রীকে ফোন বিজেপি নেতার।
পরিবার সূত্রে খবর, শুক্রবার রাতে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপতালে ভর্তি করা হয়েছে তাকে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। কিন্তু এখনই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কোনও সম্ভাবনা নেই বলে জানা গেছে। ২০১৪ সালে তৃণমূলে যোগ দেন সোহম চক্রবর্তী। তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন অভিনেতা।
ভোটের মুখে অসুস্থ সোহম, ২০১৬ সালে প্রথম ভোট যুদ্ধে অংশ নেন তিনি। সে বছর বড়জোড়া থেকে তৃণমূলের প্রার্থী করা হয়েছিল তাকে। যদিও সে বার নির্বাচনে পরাজিত হন সোহম। তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই দলের একজন সক্রিয় কর্মী হিসেবেই দেখা গেছে তাকে। একুশে বাংলার মসনদ দখলের লড়াইয়ে তাঁকে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের প্রার্থী ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই প্রচারে নেমে পড়েছিলেন সোহম। নন্দীগ্রামে মমতা জনসভায় দেখা গিয়েছিল তাঁকে।



