গত ২৩ এপ্রিল এয়ার ইন্ডিয়া নাগপুর-মুম্বই এআই ৬৩০ বিমানে ঘটনাটি ঘটে। বিমানে বসে থাকা অবস্থায় হঠাৎ ওই মহিলা যাত্রীকে বিছে কামড়ায় বলে খবর। এরপরই বিমানের মধ্যেই অন্যান্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। মহিলার চিৎকার শুনে বিমান কর্মীরা ছুটে আসেন। প্রাথমিক চিকিৎসা শুরু হয়। বিমান অবতরণের পর দ্রুত তাঁকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন।
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নামটি বিগত কিছু সময় ধরে প্রায়ই খবরের শিরোনামে উঠে আসছে। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এর আগেও উঠেছিল। এবার ফের আরও এক মহিলা তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলল।
এবার মাঝ আকাশেই শুরু হয়ে গেল রনক্ষেত্র। বিমান বন্দরে চার যাত্রী একে অপরের দিকে চরাও হয়। বিমান বন্দরের অন্তরে এই ভাবে গোলমাল শুরু হওয়ায় এবং তা মিটমাট না হওয়ায় শেষ পর্যন্ত বিমান বন্দর টি জরুরি অবতারন ও করতে হয়। বিমান করতিপক্ষ এবং অন্যান্য বিমান যাত্রীরা অনেক চেষ্টা করেও তাঁদের থামাতে পারেনি।
সোমবার মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট নিয়ে সম্প্রতি কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলার শুনানি ছিল। মমতার বিমান বিভ্রাট মামলায় কেন্দ্রের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হয় তা নিয়ে কেন্দ্রের অবস্থান জানতে চাইল আদালত।
যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আতঙ্কের দিন কাটিয়ে দেশে ফিরছেন ২১৯ জন পড়ুয়া। ভারতীয় পড়ুয়াদের নিয়ে রোমানিয়া থেকে মুম্বাইয়ের উদ্দেশে রওনা দিয়েছে এই বিমান। রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ইউক্রেন এয়্যারস্পেস বন্ধ করে দেওয়া হয়েছিল। তাই অন্য রুটে ফিরিয়ে আনার জন্য বুখারেস্টে নিয়ে যাওয়া হয়েছে ভারতীয় পড়ুয়াদের।
মাঝ আকাশ থেকে ফিরল বিমান, কিন্তু কারণ কি? আমেরিকার মায়ামি বুধবার রাতে থেকে লন্ডন যাচ্ছিল একটি উড়ান। সেই উড়ানের এক মহিলা যাত্রী কিছুতেই মাস্ক পরতে রাজি হননি। সে জন্য মাঝ আকাশ থেকে ফের মায়ামিতে ফিরে এসেছে ওই বিমান। এর জেরে বিপাকে পড়েছেন ওই উড়ানের বাকি যাত্রীরা। পরবর্তী উড়ান না পাওয়া পর্যন্ত মায়ামির হোটেলে থাকতে বাধ্য হয়েছেন তাঁরা।