নজরবন্দি ব্যুরো: মাঝ আকাশে বিমানের ভিতরেই এক মহিলা যাত্রীকে বিছের কামড়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল। গত ২৩ এপ্রিল এয়ার ইন্ডিয়ার নাগপুর-মুম্বই বিমানে নিজের গন্তব্যে যাচ্ছিলেন ওই মহিলা। শনিবার এই ঘটনায় ক্ষমা চেয়ে বিবৃতি জারি করেছে বিমান সংস্থার কর্তৃপক্ষ।
আরও পড়ুন: Gun Fight: স্ত্রীকে কথা দিয়েছিলেন ‘ফিরে আসব’, কাশ্মীরে গুলিতে ঝাঁজরা বাংলার যুবক


সূত্রে খবর, গত ২৩ এপ্রিল এয়ার ইন্ডিয়া নাগপুর-মুম্বই এআই ৬৩০ বিমানে ঘটনাটি ঘটে। বিমানে বসে থাকা অবস্থায় হঠাৎ ওই মহিলা যাত্রীকে বিছে কামড়ায় বলে খবর। এরপরই বিমানের মধ্যেই অন্যান্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। মহিলার চিৎকার শুনে বিমান কর্মীরা ছুটে আসেন। প্রাথমিক চিকিৎসা শুরু হয়। বিমান অবতরণের পর দ্রুত তাঁকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন।

শনিবার এয়ার ইন্ডিয়ার মুখপাত্র ঘটনা প্রসঙ্গে বিবৃতি প্রকাশ করে জানায়, “গত ২৩ এপ্রিল, ২০২৩ এআই ৬৩০ বিমানে এক যাত্রীকে বিছে কামড়ায়। এটি অত্যন্ত বিরল এবং দুর্ভাগ্যজনক ঘটনা। বিমান অবতরণের সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি এখন বিপদমুক্ত। আমরা এই ঘটনায় দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী।” পাশাপাশি, বিমানের ভিতরে কীভাবে এই ঘটনা ঘটল তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।



বিমানের মধ্যে যাত্রীকে বিছে কামড়ানোর মত এই ধরনের অন্যান্য অপ্রীতিকর ঘটনা এর আগেও একাধিকবার ঘটেছে। কয়েকমাস আগেই বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেওয়ার অভিযোগে রীতিমত শোরগোল পড়ে যায়। অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়।

বিমানের ভিতরেই মহিলা যাত্রীকে বিছের কামড়, ক্ষমা চাইল বিমান সংস্থা
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



