Gun Fight: স্ত্রীকে কথা দিয়েছিলেন ‘ফিরে আসব’, কাশ্মীরে গুলিতে ঝাঁজরা বাংলার যুবক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শুক্রবার কাশ্মীরের রাজৌরিতে সেনা-জঙ্গির সংঘর্ষে শহীদ হয়েছেন একাধিক। তাঁদের মধ্যে একজন বাংলার ছেলে সিদ্ধান্ত ছেত্রী। মাত্র দু মাস আগেই বিয়ে করেছিলেন। ছুটি কাটিয়ে ২১ দিন আগে কাজ যোগ দিয়েছিলেন গতকাল জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হল বছর পঁচিশের সিদ্ধান্ত। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: Jammu and Kashmir: কাশ্মীরে শহীদ ২ জওয়ান, গুলির লড়াইয়ে খতম ২ জঙ্গি

জানা গিয়েছে, দার্জিলিংয়ের বিজনবাড়িতে জন্ম সিদ্ধান্তের। ছোট থেকেই স্বপ্ন দেখতেন সেনাবাহিনীতে যোগ দেওয়ার। ২০১৯ সালে অল্প বয়সেই সেনাবাহিনীতে যোগ দেন সিদ্ধান্ত। ২০২১ সালে এসএফে নিযুক্ত হন। মাত্র দু মাস আগেই দাম্পত্য জীবনে প্রবেশ। ছুটি কাটিয়ে একুশ দিন আগে কাজে যোগ দেন তিনি। স্ত্রীকে কথা দিয়েছিলেন, যত তাড়াতাড়ি সম্ভব ছুটি নিয়ে ফিরে আসবেন। কিন্তু কথা রাখা হল না আর!

স্ত্রীকে কথা দিয়েছিলেন 'ফিরে আসব', কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত বাংলার ছেলে

পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবারও বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলেন সিদ্ধান্ত। তখনও সব ঠিক ছিল। শুক্রবার পরিবারের কাছে দুঃসংবাদ পৌঁছায়। আগামী সপ্তাহে সিদ্ধান্তের দেহ তাঁর বাড়িতে পৌঁছাবে। সেখানেই শেষ বিদায় জানানো হবে তাঁকে। স্বামীর মৃত্যুতে শোকস্তব্ধ সদ্য বিবাহিতা স্ত্রী।

স্ত্রীকে কথা দিয়েছিলেন 'ফিরে আসব', কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত বাংলার ছেলে
স্ত্রীকে কথা দিয়েছিলেন ‘ফিরে আসব’, কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত বাংলার ছেলে

 

সিদ্ধান্তের মৃত্যুতে শোকজ্ঞাপন করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লিখেছেন, কাশ্মীরে নিহত পাঁচ জওয়ানের মধ্যে একজন দার্জিলিং বিজনবাড়ির পঁচিশ বছরের সিদ্ধান্ত ছেত্রী। দেশের সুরক্ষায় একজন জওয়ানের প্রাণ বিসর্জন হয়েছে তা কখনওই ভোলা যাবে না।” সিদ্ধান্তের সহ পাঁচ জওয়ানের মৃত্যুতে তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

স্ত্রীকে কথা দিয়েছিলেন 'ফিরে আসব', কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত বাংলার ছেলে

স্ত্রীকে কথা দিয়েছিলেন ‘ফিরে আসব’, কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত বাংলার ছেলে

সন্ত্রাসবাদীদের উপস্থিতি নিয়ে গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় যৌথ অভিযান চালানো হয়। রাজৌরি সেক্টরের কান্দি বন এলাকায় একটি গুহার ভিতর থেকে সন্ত্রাসবাদীদের একটি দলকে খুঁজে বের করা হয়। সেইসময়েই জঙ্গিরা একটি বিস্ফোরক ডিভাইস সেনাদের দিকে ছুঁড়ে মারে। শুরু হয় দুপক্ষের গুলির লড়াই। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, পাঁচজন জওয়ানের মৃত্যু হয়েছে। শনিবারও ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। সূত্রে খবর, রাজৌরি থেকে একে ৫৬, ৫৬ রাউন্ড গুলি, ৯ এমএম পিস্তল সহ প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়েছে। এদিন সেনা অভিযান খতিয়ে দেখতে কাশ্মীরে যেতে পারেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত