Spicejet: ফের স্পাইসজেটের বিমানে যান্ত্রিক ত্রুটি, করাচিতে জরুরী অবতরন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের স্পাইসজেটের বিমানে যান্ত্রিক ত্রুটি। এবার করাচিতে জরুরী অবতরন করল বিমান। মঙ্গলবার দুবাইগামী একটি বিমানের খবর আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, ইন্ডিকেটর লাইট সঠিকভাবে কাজ করছিল না। তাই করাচিতে জরুরী অবতরন করতে হয়েছে। তবে যাত্রীরা সকলেই নিরাপদ।

আরও পড়ুনঃ Smoking kaali : মা কালী সিগারেট টানছেন! তথ্যচিত্র ‘কালী’-র পোস্টার ঘিরে তুলকালাম কানাডায়

spicejet et

স্পাইসজেটের মুখপাত্রের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার বি৭৩৭ এর একটি বিমান দুবাইয়ের উদ্দেশ্যে রোনা দিয়েছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে তা করাচিতে অবতরন করে। এমার্জেন্সি কিছু হয়নি। আগে থেকে কোনও যান্ত্রিক ত্রুটি নজরে আসেনি। যাত্রীদের জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের দুবাই নিয়ে যাওয়ার জন্য আরও একটি বিমান করাচিতে পাঠানো হচ্ছে।

ফের স্পাইসজেটের বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরী অবতরন করাচিতে 

ডিজিসিএর তরফে জানানো হয়েছে, বিমানের বাম দিকের ট্যাঙ্কে তেলের পরিমাণে অসামঞ্জস্য দেখা দিয়েছিল। তাই এটিসির সঙ্গে যোগাযোগ করে বিমানটি করাচিতে অবতরন করানো হয়েছে। কিন্তু বিমানটি উড়ানের আগে এধরনের কোনও কিছু লক্ষ্য করা যায়নি।

ফের স্পাইসজেটের বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরী অবতরন করাচিতে 

ফের স্পাইসজেটের বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরী অবতরন করাচিতে 
ফের স্পাইসজেটের বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরী অবতরন করাচিতে 

কিছুদিন আগেই দিল্লি থেকে জব্বলপুরগামী স্পাইসজেটের একটি বিমানে আগুন লাগার ঘটনা ঘটে। মাটি থেকে প্রায় ৫ হাজার ফুট উঁচুতে হঠাৎ আগুন লেগে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায়। ফের দিল্লিতে ফিরে আসতে হয় বিমানটিকে। তার আগে জুন মাসে মাঝ আকাশে বিমানে আগুন লাগার ঘটনা ঘটে স্পাইসজেটের এক বিমানে। চালকের তৎপরতায় পাটনায় জরুরী অবতরন করে বিমাওনটি। স্পাইসজেট বিমানে এধরনের পরপর ঘটনায় প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত