Smoking kaali : মা কালী সিগারেট টানছেন! তথ্যচিত্র ‘কালী’-র পোস্টার ঘিরে তুলকালাম কানাডায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পরিচালক লীনা মণিমেকলাইয়ের তথ্যচিত্র ‘কালী’-র পোস্টার নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ২ জুলাই প্রকাশিত ওই পোস্টারে দেখা যাচ্ছে, ‘কালী’ সিগারেট খাচ্ছেন। তাঁর হাতে সমকামী গোষ্ঠীর পতাকা। কানাডায় আয়োজিত ‘আন্ডার দ্য টেন্ট’ প্রকল্পে এই ছবির পোস্টার প্রদর্শিত হয়েছে।

আরও পড়ুনঃ মিঠুনের বাংলা সফর নিয়ে এবার BJP কে কটাক্ষ অধীরের

টরেন্টোর আগা খান মিউজিয়ামে প্রদর্শিত হয়েছে। যা নিয়ে অসন্তুষ্ট কানাডার হিন্দু সম্প্রদায়। ভারতীয় দূতাবাসের তরফে বিবৃতি দিয়ে তাই কানাডার প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। ভারতের কনসুলেট জেনারেল ওই ইভেন্ট আয়োজকদের বিষয়টি জানিয়েছেন।

মা কালী সিগারেট টানছেন! তথ্যচিত্র 'কালী'-র পোস্টার ঘিরে তুলকালাম কানাডায়

বিভিন্ন হিন্দু গোষ্ঠী এ নিয়ে কানাডার প্রশাসনের দ্বারস্থ হয়েছে। এ ধরনের সমস্ত উস্কানিমূলক এবং ভাবাবেগে আঘাতকারী পোস্টার সরিয়ে নিতে আর্জি জানিয়েছে হাই কমিশন। শুধু তাই নয়। পরিচালক লীনা মণিমেকলাইকে গ্রেফতারের দাবি করছেন নেটিজেনরা। টুইটারে ট্রেন্ড করছে #arrestleenamanimekalai।

12 2

মা কালী সিগারেট টানছেন! তথ্যচিত্র ‘কালী’-র পোস্টার ঘিরে তুলকালাম কানাডায়

13 3

নেটিজেনদের অভিযোগ, মা কালীর অপমান করা হয়েছে ওই ছবিতে। এই বিতর্কে প্রতিক্রিয়া দিয়েছেন লীনা মণিমেকলাইও। তিনি টুইট করে লিখেছেন,’একটি সন্ধ্যার ঘটনাকে নিয়ে গোটা ছবি। মা কালী আবির্ভূত হন টরন্টোর রাস্তায়। ছবিটি দেখলে হ্যাশট্যাগ ‘অ্যারেস্ট লীনা মণিমেকলাইকে গ্রেফতার করো’ না করে ‘লাভ ইউ লীনা মণিমেকলাই’হ্যাশট্যাগ করতেন।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত