নজরবন্দি ব্যুরোঃ লক্ষ্য ২০২৪-র লোকসভা ভোট। তার আগে পঞ্চায়েত ভোট বাংলায়। সেই ভোটের আগে বাংলার রাজনীতিতে মিঠুন চক্রবর্তীকে আরও একবার সক্রিয় হওয়ার জল্পনা শুরু হয়েছে। আর তা নিয়েই তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।
আরও পড়ুনঃ সভাপতি জমিদারী চালচ্ছে, পার্থর বিরুদ্ধে সরব রবী-গিরিন
মিঠুন চক্রবর্তীকে কলকাতায় আনা-কে বিজেপির রাজনৈতিক দেউলিয়াপনা বলেই মনে করছেন লোকসভার বিরোধী দলনেতা অধীর । প্রদেশ কংগ্রেস দফতর বিধান ভবনে সাংবাদিক বৈঠক এদিন অধীর বাবু বলেন, লাশ পড়বে শ্মশানে, বলতে বলতে একটা পার্টি এখন শ্মশানে- কবরে চলে গিয়েছে।

মিঠুনদাকে দিয়ে সিনেমার ডায়ালগ বলিয়ে আবার গ্রাম বাংলার ভোট নিতে চাইছে। কিন্ত, এসব হবে না। ” অপর দিকে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়ার ঘটনার চরম সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

মিঠুনের বাংলা সফর নিয়ে এবার BJP কে কটাক্ষ অধীরের

তাঁর দাবি, কেউ মুখ্যমন্ত্রীকে খুন করতে যায়নি। বরং ভাতা চাইতে গিয়েছিল মনে হয়। তিনি বলেন, ” আমাদের রাজ্যে একাধিক “শ্রী” ভাতা চালু আছে। তার মধ্যেই কোনও একটা চাইতে গিয়েছিল কোনও পাগল। কেউ মুখ্যমন্ত্রীকে খুন করতে যায় নি, যাবেও না। “



