নজরবন্দি ব্যুরোঃ সোমবার মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট নিয়ে সম্প্রতি কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলার শুনানি ছিল। মমতার বিমান বিভ্রাট মামলায় কেন্দ্রের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হয় তা নিয়ে কেন্দ্রের অবস্থান জানতে চাইল আদালত।
মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী বিপ্লব রায়চৌধুরী। সোমবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে চলছিল মামলার শুনানি। সেখানে একমাসের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আগামী ২৫ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। সেখানে তথ্য দেবে রাজ্যও।
উল্লেখ্য, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির হয়ে প্রচারে বারাণসী উপস্থিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফেরাতে পথে দমদম বিমানবন্দরের কাছে প্রবল ঝাঁকুনি হয়। প্রায় ১০০ মিটার নীচে নেমে আসে বিমানটি। প্রাথমিকভাবে আবহাওয়া খাপাএর জন্য এই ঘটনা বলে মনে করা হচ্ছিল। তবে এই ঘটনা কেন ঘটল? এর পিছনে ষড়যন্ত্র আছে কী না তা খতিয়ে দেখার জন্য মামলা দায়ের হয়।
মমতার বিমান বিভ্রাট মামলায় কেন্দ্রের রিপোর্ট তলব, ২৫ তারিখ পরবর্তী শুনানি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁর বিমানের সামনে অন্য একটি বিমান এসে পড়ায় সমস্যা তৈরি হয়। এতটাই কাঁপছিল বিমানটি, কোমরে আঘাতও পান তিনি। মামলাকারী আইনজীবী বিপ্লব চৌধুরীর আর্জি, ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন জানাক, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল?












