ফের বিনোদন জগতে সুখবর বাবা হলেন টলিউড অভিনেতা জিৎ। বেশ কিছুদিন আগেই খবর পাওয়া গিয়েছিল যে অভিনেতা জিৎ-এর পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। এবার পুজোর মরশুমেই ঘরে এল পুত্রসন্তান। কন্যা সন্তান জন্মানোর ঠিক ১১ বছরের মাথায় ফের বাবা হয়ে ভীষণ খুশি অভিনেতা। খুশির জোয়ারে ভাসছে অভিনেতার পরিবার সহ অনুরাগী মহল।
অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডি নিরো ফের সপ্তমবার বাবা হয়ে ইতিহাস রচনা করলেন। খুব শীঘ্রই এই অস্কারজয়ী অভিনেতার ছবি ‘অ্যাবাউট মাই ফাদার’ মুক্তি পেতে চলেছে। তারই প্রচারে এসে এই সুখবর ভাগ করে নিলেন অনুরাগীদের সাথে।
বয়স এখন ৩৪! এই বয়সটাই মা হওয়ার জন্য পারফেক্ট সময় বলে মনে করছেন এক তরুণী। আর সেই কারণে এই সময় সন্তান পেতে চান তিনি। কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে একটি ছেলে! অর্থাৎ এই মুহূর্তে তাঁর কোনও সঙ্গী নেই। অ্যাট স্পার্ম ব্যাঙ্কের উপরেও তাঁর ভরসা নেই। সেই কারণেই তাঁর সন্তানের বাবা কে হবে? সেই নিয়েই চিন্তায় পড়েছেন বছর ৩৪-এর তরুণী।
মেয়ে প্রেম করছে, এই অবধি ঠিক ছিল। কিন্তু সেই প্রেমিকটি বিবাহিত (Love Affair), একথা শুনে আর মাথার ঠিক রাখতে পারেননি বাবা। বাড়িময় তুমুল অশান্তি শুরু হয় তারপর থেকেই। এদিকে প্রেমিক যুগলও নাছোড়বান্দা। কে কী বলল তাতে নাকি তাদের কিছুই যায় আসে না।
হাড়হিম করা হৃদয়বিদারক এই দৃশ্য দেখে সোশ্যাল মিডিয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন সাধারণ মানুষজন। সমালোচনার ঝড়। নিজের বয়স্ক বাবাকে টেনে হিঁচড়ে মারধর করছে ছেলে, এই দৃশ্য দেখে ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা। সঞ্জয়ের কঠিন শাস্তির দাবি করেছেন সকলে।
মায়ের সামনেই ছেলেকে কোপাল বাবা, বেশ অবাক হওয়ার মতই ঘটনা ঘটলো। সোমবার সকালে পুরুলিয়ার বেলগুমা পুলিশ লাইনে ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে দু’জনের রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ (West Bengal News)। স্থানীয় সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, মৃতদের নাম, হেমন্ত হেমব্রম, সোমজিৎ হেমব্রম (৬)। হেমন্ত এলাকায় প্রাক্তন মাওবাদী সদস্য বলেই জানা গিয়েছে।
পিতার মৃত্যুর পর তাঁর অর্জিত সম্পত্তি পাবেন কন্যা, রায় সুপ্রিম কোর্টের। বাবার মৃত্যু হল। কিন্তু মৃত্যুর আগে তিনি কোনও ইচ্ছাপত্র (উইল) করে যাননি। তা হলে পিতার স্বোপার্জিত ও অন্যান্য সম্পত্তি কি পাবেন তাঁর কন্যা? এই মামলায় তাৎপর্যপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট রায় দিল, বাবার মৃত্যু হলে মেয়ে পিতার অর্জিত এবং অন্যান্য সম্পত্তি পাওয়ার অধিকারী হবেন।