West Bengal News: মায়ের সামনেই ছেলেকে কোপাল বাবা, বেশ অবাক হওয়ার মতই ঘটনা ঘটলো

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  শুনলে বেশ অবাক হওয়ার মতই ঘটনা, ছেলেকে খুন করে আত্মহত্যা করলেন বাবা। সোমবার সকালে পুরুলিয়ার বেলগুমা পুলিশ লাইনে ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে দু’জনের রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ (West Bengal News)। স্থানীয় সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, মৃতদের নাম, হেমন্ত হেমব্রম, সোমজিৎ হেমব্রম (৬)। হেমন্ত এলাকায় প্রাক্তন মাওবাদী সদস্য বলেই জানা গিয়েছে।

আরও পরুনঃ করোনা আক্রান্তদের বাড়িতে পৌঁছে যাবে অভিষেকের বার্তা, সঙ্গে থাকবে ফলের ঝুড়ি

যদিও পরে আত্মসমর্পণের পর হেমন্ত স্পেশাল হোমগার্ডের চাকরি পেয়েছিল। সোমবার সকালে পুলিশ লাইন থেকেই তার এবং ছেলের মৃতদেহ উদ্ধার হয়। মর্মান্তিক ওই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ছেলেকে খুন করার পরেই আত্মঘাতী হয়েছেন হেমন্ত। পরিবারের দাবিও তাই। ইতিমধ্যেই দুজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, হেমন্ত হেমব্রম একসময় মাওবাদীদের অযোধ্যা স্কোয়াডের সক্রিয় সদস্য ছিলেন। তবে ২০১৩ সালে পুলিশের কাছে আত্মসমর্পণ করে সে। এরপর সরকারি পূর্নবাসন প্যাকেজে সে স্পেশাল হোমগার্ডের চাকরিও পায়। জানা গিয়েছে, চাকরি পাওয়ার পর স্ত্রী ও সন্তানকে নিয়ে বেলগুমার পুলিশ লাইনের আবাসনে সংসার করছিল হেমন্ত।

মায়ের সামনেই ছেলেকে কোপাল বাবা, বেশ অবাক হওয়ার মতই ঘটনা ঘটলো

মায়ের সামনেই ছেলেকে কোপাল বাবা, বেশ অবাক হওয়ার মতই ঘটনা ঘটলো
মায়ের সামনেই ছেলেকে কোপাল বাবা, বেশ অবাক হওয়ার মতই ঘটনা ঘটলো

তাঁর স্ত্রীর দাবি, তাঁদের মধ্যে ঝগড়া হত হামেশাই। এদিনও তাই হয়। কিন্তু সেই সময় সামনে ছিল ছয় বছরের সন্তান সোমজিৎ। তাকে গলা কেটে হত্যা করে হেমন্ত। এরপর সে নিজেও আত্মহত্যা করে। সোমবার সকালে তাদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। স্ত্রীর কথার উপর ভিত্তি করে আপাতত তদন্ত শুরু করেছে পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন