নজরবন্দি ব্যুরো: বয়স এখন ৩৪! এই বয়সটাই মা হওয়ার জন্য পারফেক্ট সময় বলে মনে করছেন এক তরুণী। আর সেই কারণে এই সময় সন্তান পেতে চান তিনি। কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে একটি ছেলে! অর্থাৎ এই মুহূর্তে তাঁর কোনও সঙ্গী নেই। অ্যাট স্পার্ম ব্যাঙ্কের উপরেও তাঁর ভরসা নেই। সেই কারণেই তাঁর সন্তানের বাবা কে হবে? সেই নিয়েই চিন্তায় পড়েছেন বছর ৩৪-এর তরুণী।
আরও পড়ুন: Katrina Kaif: এখনই মা হতে চান না ক্যাট! নীরবতা ভাঙলেন অভিনেত্রী


জানা যাচ্ছে, নিজের সন্তানের বাবাকে খুঁজতে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছেন তিনি। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পাত্রের খোলাখুলি খোঁজ চালাচ্ছেন ওই মহিলা। সন্তানধারণের জন্য শুক্রাণু চাই তাঁর, এমনটাই দাবি প্রকাশ্যে জানিয়েছেন কানাডার এই তরুণী। আর এই ঘটনাটিকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

জানা গিয়েছে, ওই ৩৪ বছর বয়সী তরুণীর নাম সারা মানগাট। সে কানাডার বাসিন্দা। ওই তরুণীর দাবি, এই বয়সেই পৌঁছে মা হওয়াই যায়। তাই আর একলা থাকবেন না। কিন্তু সেই জন্য কোনও পুরুষের সঙ্গেও সম্পর্কে যেতে চান না তিনি। তাই সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। কিন্তু একেবারে অপরিচিত কারও সন্তান ধারণ করতে ঠিক স্বচ্ছন্দ হতে পারছিলেন না তরুণী।



তাছাড়াও ওই তরুণীর দাবি, তাঁর সন্তানের পিতা কে, তা জানার অধিকার তাঁর আছে। তাই কোনও স্পার্ম ব্যাঙ্কের থেকে সাহায্য নেবেন না তিনি। এরপরেই ঠিক করে ফেলেন, অন্য পথে হাঁটবেন তিনি। সেইমতোই সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হন তরুণী। আর তাঁর এই প্রয়াস বিফলে যায়নি। একাধিক পুরুষকে খতিয়ে দেখে একজনকে পছন্দ হয়েছে বলেই জানিয়েছেন ওই তরুণী।
মা হতে চান তরুণী, সন্তানের বাবাকে খুঁজতে ইতিমধ্যেই ময়দানে নেমে তরুণী








