নজরবন্দি ব্যুরো: অবশেষে মা হওয়ার প্রসঙ্গে মুখ খুললেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সমস্ত নীরবতা ভেঙে জানিয়ে দিলেন, এখনই মা হতে চান না তিনি। মা হওয়ার জন্য একটা প্ল্যানিং লাগে। আর এই মুহূর্তে সেই প্ল্যানিং কথা ভাবছেন না তিনি। সম্প্রতি নিজের বান্ধবীদের একথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
আরও পড়ুন: চতুর্থবারও বাংলার মুখ্যমন্ত্রী হবেন মমতা, দাবি অভিষেকের
প্রসঙ্গত, বিটাউনে জনকপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন ক্যাটরিনা কাইফ। শুরুটা ভাইজান সলমন খানের হাত ধরেও হলেও বলিউডকে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি। তবে প্রথম থেকেই ভাইজানের সঙ্গে প্রেমের সম্পর্ক বেশ গভীর ছিল! কিন্তু ভিকি কৌশল আসার পর থেকেই রাতারাতি সমস্ত সম্পর্কের সমীকরণ পাল্টে যায়! আর এখন বিয়ে করে সুখে শান্তিতে রয়েছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। আর বিয়ের পরেই ভাইজানের সঙ্গে আগামী ছবির ছবির শুটিং করতেই বাইরে গিয়েছিলেন ক্যাটরিনা।

যদিওবা এর আগেও একাধিকবার সোশ্যাল মিডিয়ার অভিনেত্রীর মা হওয়ার খবর ভাইরাল হয়েছিল! সেই সময় জল্পনা ছিল তুঙ্গে। সেই সব কাটিয়ে ফের সংবাদের শিরোনামে এলেন ক্যাটরিনা কাইফ! নেটিজেনরা ভেবেছিলেন এক বছরের সুখবর শোনাতে চলেছেন ক্যাটরিনা কাইফ! কিন্তু নেটিজেনদের সেই সমস্ত আশায় জল ঢেলে দিয়েছেন অভিনেত্রী নিজেই।



এপ্রসঙ্গে অভিনেত্রী জানান, আগামী কয়েক মাস তাঁর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ! কয়েক মাস পরই মুক্তি পেতে চলেছে যশরাজ ফিল্মস প্রযোজিত ‘টাইগার ৩’৷ টাইগার ফ্রাঞ্চাইজির এই ছবিতে সলমন খানের সঙ্গে অভিনয় করতে চলেছেন ক্যাটরিনা কাইফ। তারপরেই মুক্তির পেতে পারে ক্যাটরিনার আরও এক ছবি ‘মেরি ক্রিস্টমাস’-ও। তাছাড়াও আরও বেশ কয়কটি ছবি রয়েছে। আর তার মধ্যে অন্যতম ফারহানের ছবি ‘জি লে জা়রা’। এই ছবির পরেই হয়তো পরিবার পরিকল্পনার কথা ভেবেছেন বলেই জানিয়েছেন ক্যাট।
এখনই মা হতে চান না ক্যাট, নিজের মত প্রকাশ্যে আনলেন অভিনেত্রী










