নজরবন্দি ব্যুরো: মমতার কোনও বিকল্প নেই! আবারও চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়! ২০২৬ সালে আবারও সরকার গড়বে এই তৃণমূল! মালদহে তৃণমূলের ‘নবজোয়ারের’ এক সভামঞ্চ থেকেই ঠিক এমনটাই দাবি করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই সভামঞ্চে উপস্থিত ছিলেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং!
আরও পড়ুন: Anubrata Mondal: সুকন্যার নির্দেশেই শক্তিগড়ে মিটিং অনুব্রতর, আদালতে তথ্য ফাঁস ইডির!


কিন্তু এখনও তো বিধানসভা নির্বাচনে আরও তিন বছর বাকি! এই মুহূর্তে পঞ্চায়েতকেই পাখির চোখে দেখছে শাসক শিবির! তাহলে কেন এহেন পরিস্থিতিতে এপ্রসঙ্গে টেনে কথা বললেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়? কারণ, বেশ কয়েকদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এসে দাবি করেছেন যে, অভিষেককেই মুখ্যমন্ত্রীর পদে বসাতে চলছেন মমতা। আর গেরুয়া শিবিরের এই আকাশ-কুসুম কল্পনাকে ভেস্তে দিতেই সভামঞ্চ থেকে ঘোষণা করেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, লক্ষ্য পঞ্চায়েত! আর এই লক্ষ্যের জেরে টানা ২ মাস ধরে জেলায় জেলায় নব জোয়ার কর্মসূচীতে যোগদান করবেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই কর্মসূচীর মাধ্যমেই পঞ্চায়েতে নিজেদের পছন্দের প্রার্থী বাচাই করবে জনগণ! এমনটাই দাবি করেছেন অভিষেক। কিন্তু এই কর্মসূচীতে একাধিকবার বিশৃঙ্খলার অভিযোগও উঠেছে। যদিও এই পুরো বিষয় টিকেই গুজব বলেই ব্যাখ্যা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।



এখানেই শেষ নয়, প্রচারে বেরিয়ে দলীয় অনুশাসন মনে করাচ্ছেন অভিষেক! এই সফরে দলীয় কর্মীদের উদ্দেশ্যে একাধিকবার কড়া বার্তা দিয়েছেন তিনি। প্রচারে বেরিয়ে দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, “আপনারা যদি ভাবেন নির্দল হয়ে লড়বেন! আর ভোটে জিতে আবারও দলে ফিরে আসবে! এমনটা মটেই হবে না। আপনাদের একটু দলীয় অনুশাসন মনে করিয়ে দিই। গত পুরসভা ভোটে অনেকে নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন। তাঁদের মধ্যে অনেকে জিতেছেন। সব জেলায় দেখে নিন! যারা নির্দল হয়ে জিতেছিল, তারা অনেকেই অনেক কিছু করেছিল। কিন্তু আর দলে ফিরতে পারেনি। এটাই দলীয় শৃঙ্খলা।”
চতুর্থবারও বাংলার মুখ্যমন্ত্রী হবেন মমতা, দাবি করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়








