Bengal News: জন্মদাতা বাবাকেই বেদম মারধর ছেলের, ভিডিও দেখে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কথায় আছে পাপের ঘড়া পূর্ণ হলে তার শাস্তি পেতেই হয়, সে যেই হোক না কেন। আর ২০১৯ এর শেষ থেকে তার ইঙ্গিত দিয়েছে প্রকৃতি। এই দু’তিন বছর ধরে কোভিড মহামারি থেকে শুরু করে প্রাকৃতিক নানা দুর্যোগের স্বিকার বিশ্ববাসী। এরই মধ্যে একটি মর্মান্তিক ঘটনার স্বিকার হল হলদিয়াবাসী। কঠোর পরিশ্রম করে ছেলেকে মানুষ করার ফল আজ পাচ্ছেন জন্মদাতা বাবা, বেদম মারধর করছে তাঁর নিজেরই ছেলে (Father Beaten) ভাইরাল ভিডিও।

আরও পড়ুনঃ ভাটপাড়ার পর জগদ্দল, ২৪ ঘণ্টা কাটার আগেই ফের চলল গুলি, মৃত্যু এক যুবকের

গুণধর ছেলের কীর্তি! বয়স্ক বাবাকে শুধু মারধর নয়, ধাক্কা দিচ্ছে, বাবাকে মারতে মারতে টেনে হিঁচড়ে মাটিতে ফেলেও দিচ্ছে ওই ছেলে! সেই মারধরের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে। শিল্প শহর হলদিয়ার ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে পড়তেই কীর্তিমান ছেলের বিরুদ্ধে মানুষ তাদের ক্ষোভ উগরে দিয়েছেন ফেসবুক, হোয়াটসঅ্যাপে। সকলেই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।

জন্মদাতা বাবাকেই বেদম মারধর ছেলের, ভিডিও দেখে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী
জন্মদাতা বাবাকেই বেদম মারধর ছেলের, ভিডিও দেখে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

জানা গেছে, ঘটনাটি হলদিয়া পৌরসভার ১১ নম্বার ওয়ার্ড এলাকার। ওই ওয়ার্ডের বাসিন্দা বৃদ্ধ মন্টু মিস্ত্রিকে মারধর করেছে তারই ছেলে সঞ্জয় মিস্ত্রি। ৭০ বছরের মন্টু মিস্ত্রি হলদিয়া রিফাইনারির অবসরপ্রাপ্ত কর্মচারী। বর্তমানে তিনি ছেলের সঙ্গেই থাকেন। সঞ্জয় হলদিয়ার হিন্দুস্থান ইউনিলিভারে কর্মরত। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, সঞ্জয় তার বৃদ্ধ বাবাকে মারধর করছে। খাট থেকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিচ্ছে। তারপর বাবাকে টেনে হিঁচড়ে নিয়ে বাড়ির বাইরে বের করে দিচ্ছে। সঞ্জয়কে এই কাজ করতে বাধা দিচ্ছে এক মহিলা সহ দু’জন ব্যক্তি।

শনিবার রাতে ভিডিওটি সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ে। ভাইরাল ভিডিওটি দেখা যায়, সঞ্জয় তার বাবা মন্টু মিস্ত্রিকে গলায় হাতের প্যাঁচ লাগিয়ে মারতে মারতে মাটিতে ফেলে দিচ্ছে। এখানেই থেমে না থেকে প্রহৃত বাবাকে টেনে হিঁচড়ে বাড়ির বাইরে বের করে দিচ্ছে। তাতে বাধা দিতে যান এক মহিলা সহ প্রতিবেশী এক-দুজনকে।

জন্মদাতা বাবাকেই বেদম মারধর ছেলের, ভিডিও দেখে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

জন্মদাতা বাবাকেই বেদম মারধর ছেলের, ভিডিও দেখে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী
জন্মদাতা বাবাকেই বেদম মারধর ছেলের, ভিডিও দেখে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

হাড়হিম করা হৃদয়বিদারক এই দৃশ্য দেখে সোশ্যাল মিডিয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন সাধারণ মানুষজন। সমালোচনার ঝড়। নিজের বয়স্ক বাবাকে টেনে হিঁচড়ে মারধর করছে ছেলে, এই দৃশ্য দেখে ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা। সঞ্জয়ের কঠিন শাস্তির দাবি করেছেন সকলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত