নজরবন্দি ব্যুরোঃ গতকালই ভাটপাড়ায় চলেছিল গুলি। ঝরেছিল রক্ত, প্রাণ হারিয়েছিলেন এক তরতাজা যুবক। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার শ্যুটআউটের ঘটনা ঘটল জগদ্দলে। অভিযোগ, ভাটপাড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের শ্যামনগর ২৬ নম্বর রেলগেটের সামনে রোহিত দাস নামে ১৮ বছরের এক যুবককে গুলি করে খুন করা হয়েছে।
আরও পড়ুনঃ জুনের শুরু থেকেই দেশের কোভিড গ্রাফ ফের উদ্বেগ বাড়াচ্ছে, আজ দেশের করোনা পরিসংখ্যান


এই ঘটনায় মূল অভিযুক্তের নাম করণ যাদব। পরিবার সূত্রে খবর, জুটমিলে কাজ করতেন রোহিত। শনিবার রাতে কাজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন যুবক। এরপরই গুলির শব্দ শুনতে পান দাস পরিবারের সদস্যরা। স্বাভাবিকভাবেই তাঁরা ঘর থেকে ছুটে বেরন। দেখতে পান রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে রোহিত।

তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। পরিবারের সদস্যরা তড়িঘড়ি যুবককে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। সেখানেই মৃত্যু হয়েছে রোহিতের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ব্যক্তিগত শত্রুতার জেরেই এই খুন।



পুলিশ জানতে পেরেছে যে খুন করেছে, সে রোহিতেরই বন্ধু। এদিকে, ঘটনার পর থেকেই পলাতক সেই বন্ধু। কী কারণে এই গুলি চালানোর ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট হয়। ইতিমধ্যেই পুলিশ রোহিতের বন্ধুর খোঁজে তল্লাশি শুরু করেছে।

ভাটপাড়ার পর জগদ্দল, ২৪ ঘণ্টা কাটার আগেই ফের চলল গুলি, মৃত্যু এক যুবকের
এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ, এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।







