নজরবন্দি ব্যুরোঃ জুনের শুরু থেকেই দেশের কোভিড গ্রাফ ফের উদ্বেগ বাড়াচ্ছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের। জুলাইয়ের শুরুতে কয়েকটি পরিসংখ্যান স্বস্তিদায়ক হলেও, এখনও ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ।
আরও পড়ুনঃ দেশ জুড়ে নিষিদ্ধ হয়েছে সিঙ্গল ইউজ প্লাস্টিক, কী কী ব্যবহার একেবারে বন্ধ? জানুন


বিশেষত কয়েক সপ্তাহের মধ্যেই দৈনিক সংক্রমণের হার ছাড়িয়েছে ৪ শতাংশের বেশি। যা ঘিরে দুশ্চিন্তার ভাঁজ চিকিৎসকদের কপালে। রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ১০৩ জন।

বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ১ লক্ষ ১১ হাজার ৭১১ জন। যা গতকালের থেকে ২ হাজার ১৪৩ জন বেশি। দেশে অ্যাকটিভ কেসের ০.২৬ শতাংশে পৌঁছে গিয়েছে। রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৩১ জন।



এই সংখ্যাটা আগের দিনের থেকে খানিকটা বেশি। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ১৯৯ জন। কমেছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে সেরে উঠেছেন ১৩ হাজার ৯২৯ জন।

জুনের শুরু থেকেই দেশের কোভিড গ্রাফ ফের উদ্বেগ বাড়াচ্ছে, আজ দেশের করোনা পরিসংখ্যান
সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৫৪ শতাংশ। পরিস্থিতি বেগতিক দেখে ফের আসরে নেমেছে কেন্দ্র। উপসর্গযুক্ত রোগীদের পরীক্ষায় জোর দেওয়া হচ্ছে।







