Love Affair: ক্লাস ইলেভেনের মেয়ের সঙ্গে প্রেম নিয়ে তুলকালাম কান্ড এক বিবাহিত পুরুষের, পুলিশের দ্বারস্থ হলেন নিরুপায় বাবা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজকাল বিবাহ বহির্ভূত সম্পর্ক হামেসায় দেখা যায়। কিন্তু তা বলে এমন ঘোটনা? কি এমন আছে এই সম্পর্কে? মেয়ে প্রেম করছে, এই অবধি ঠিক ছিল। কিন্তু সেই প্রেমিকটি বিবাহিত (Love Affair), একথা শুনে আর মাথার ঠিক রাখতে পারেননি বাবা। বাড়িময় তুমুল অশান্তি শুরু হয় তারপর থেকেই। এদিকে প্রেমিক যুগলও নাছোড়বান্দা। কে কী বলল তাতে নাকি তাদের কিছুই যায় আসে না। এই পরিস্থিতিতে আর কোনও উপায় দেখতে না পেয়ে সোজা থানায় ছুটলেন মেয়ের বাবা।

আরও পড়ুনঃ দেশে ফের চোখ রাঙাচ্ছে করোনার নতুন ঢেউ, এক দিনে দেশে আক্রান্ত ২০ হাজারের উপর

ঘটনাটি ঘটেছে তমলুকের (Tamluk) কাকগেছিয়া গ্রামে। মেয়েটি একাদশ শ্রেণীর ছাত্রী। এক বিবাহিত পুরুষের প্রেমে মজেছে সে। অসম বয়সী প্রেমিক যুগলের মেলামেশা গ্রামের লোকজনও খুব একটা ভাল চোখে দেখেনি। তরুণীর বাড়ির লোককে এই নিয়ে অনেক কটূ কথা শুনতে হয়েছে পাড়া প্রতিবেশীদের কাছ থেকে।
মেয়ের মাথা থেকে প্রেমের ভূত ছাড়াতে শেষমেশ তমলুক থানায় হাজির হন তাঁর বাবা। তমলুক থানার আইসি অরূপ সরকারের কাছে আবেদন জানান, এর একটা বিহিত করতে।

ক্লাস ইলেভেনের মেয়ের সঙ্গে প্রেম নিয়ে তুলকালাম কান্ড এক বিবাহিত পুরুষের, পুলিশের দ্বারস্থ হলেন নিরুপায় বাবা
ক্লাস ইলেভেনের মেয়ের সঙ্গে প্রেম নিয়ে তুলকালাম কান্ড এক বিবাহিত পুরুষের, পুলিশের দ্বারস্থ হলেন নিরুপায় বাবা

থানায় বিবাহিত যুবককে ডেকে পাঠানো হয়। তাঁর সঙ্গে ডাকা হয় তাঁর স্ত্রীকেও। পুলিশের সামনে ওই যুবককে মুচলেকা দিতে বাধ্য করা হয়েছে। তাতে তিনি জানিয়েছেন এরপর থেকে ওই তরুণীর সঙ্গে তিনি আর কোনও সম্পর্ক রাখবেন না।

এদিকে যুবকের বাবা দাবি করেছেন, ওই তরুণী কথায় কথায় দিনরাত তাঁর ছেলেকে ফোন করেন। ছেলে বিবাহিত, আড়াই বছরের সন্তান আছে তাঁর। তা জেনেও তরুণী নাছোড়বান্দা। এমনকি বৌকে ডিভোর্স দেওয়ার পরামর্শও সে তাঁর ছেলেকে দিয়েছে বলে জানান তিনি।

ক্লাস ইলেভেনের মেয়ের সঙ্গে প্রেম নিয়ে তুলকালাম কান্ড এক বিবাহিত পুরুষের, পুলিশের দ্বারস্থ হলেন নিরুপায় বাবা

ক্লাস ইলেভেনের মেয়ের সঙ্গে প্রেম নিয়ে তুলকালাম কান্ড এক বিবাহিত পুরুষের, পুলিশের দ্বারস্থ হলেন নিরুপায় বাবা
ক্লাস ইলেভেনের মেয়ের সঙ্গে প্রেম নিয়ে তুলকালাম কান্ড এক বিবাহিত পুরুষের, পুলিশের দ্বারস্থ হলেন নিরুপায় বাবা

আবার তরুণীর পরিবারের দাবি, ওই যুবক বিবাহ বহির্ভূত একাধিক সম্পর্কে জড়িয়ে আছে। নিজের বৌকে ডিভোর্স দিয়ে তাঁদের বাড়ির মেয়েকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়েছে সে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর