নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিক বিতর্কের মাঝে গত বছরের শেষের দিকে টেট পরীক্ষায় অংশ নেয় প্রায় ৬ লক্ষ ২০ হাজার চাকরি প্রার্থী। সেই টেটের ফলপ্রকাশ হল শনিবার। ওয়েবসাইটে মিলছে টেট পাশের সার্টিফিকেট, এখনই ডাউনলোড করুন। শনিবার সন্ধ্যে ৬ টা থেকে পর্ষদের ওয়েবসাইটে দেওয়া হচ্ছে টেট পাশের সার্টিফিকেট। দ্রুততার সঙ্গে এই টেট পাশ সার্টিফিকেট দিয়ে স্বচ্ছ্বতার বার্তা আরও দিতে চাইছে শিক্ষা দফতর।
আগামী সপ্তাহ থেকে মিলবে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড। মঙ্গলবার একথা বিজ্ঞপ্তি দিয়ে জানাল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে স্কুলে গিয়ে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড পাওয়া যাবে। এমনকি অ্যাডমিট কার্ডে সংশোধনের জন্য ২০ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করা যাবে বলে জানিয়েছে পর্ষদ।
মঙ্গলবার প্রথম দফার ইন্টারভিউ হয়েছে কলকাতায়। এবার দ্বিতীয় দফার ইন্টারভিউয়ের দিনক্ষণ ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। নতুন বছরের শুরুতেই দ্বিতীয় দফার টেটের ইন্টারভিউ। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। এবারেও কলকাতাতেই হবে ইন্টারভিউ।
৫ বছর পর আগামীকাল টেট পরীক্ষা হতে চলেছে। তার আগে বিরাট নজরদারি পর্ষদের। টেটের আগের দিন বিস্ফোরক মন্তব্য করে বসলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। অভিযোগ, প্রশ্নপত্র ফাঁস থেকে একাধিক ইস্যুকে সামনে রেখে পরীক্ষায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে কেউ কেউ। তবে সেবিষয়ে স্পষ্ট করলেন না তিনি।
প্রায় ছয় বছর পরে আগামীকাল টেট পরিক্ষা হচ্ছে রাজ্যজুড়ে। কিন্তু তার আগেই পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠল মালদহে। টেট পরীক্ষার আগে বড় অভিযোগ। পরীক্ষার দুই দিন আগে পরীক্ষা কেন্দ্রে লুকিয়ে রাখা হল মোবাইল ফোন এবং হেডফোন। অভিযোগ, বহিরাগত কয়েকজন যুবকের বিরুদ্ধে।
টেট পাশ নিয়োগের ক্ষেত্রে ক্রমাগত জটিলতা দেখা দিতে শুরু করেছে। ৮২ নম্বর পাওয়া ২০১৭-র টেট প্রার্থীরা উত্তীর্ণ হিসেবে চিহ্নিত হলেও ২০১৪-র টেট প্রার্থীদের ক্ষেত্রে কেন তা হয়নি, তা নিয়েই মামলা হয় আদালতে। সেই মামলা শুনতে গিয়েই পর্ষদের বিরুদ্ধে কার্যত হুঁশিয়ারি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বেআইনি হলেই পরীক্ষা বন্ধ, সাফ জানিয়ে দিলেন তিনি।
নজরবন্দি ব্যুরোঃ পুজোর আগেই শুরু হবে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। দীর্ঘ সময় পর রাজ্যে হবে এসএসসি। এমনটাই স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর। খুব দ্রুতই মাধ্যমিক...