Breaking: সুখবর, ছয় বছর পর রাজ্যে হবে SSC

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পুজোর আগেই শুরু হবে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। দীর্ঘ সময় পর রাজ্যে হবে এসএসসি। এমনটাই স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর। খুব দ্রুতই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। পাশাপাশি প্রধান শিক্ষক পদেও নিয়োগ খুব দ্রুত হবে বলেই জানানো হয়েছে।

এসএসসির নোটিস।

কী পদ্ধতিতে হবে নিয়োগ? তা খুব শীঘ্রই বিশদে কমিশনের তরফে জানানো হবে। কত শূন্য পদ, পরীক্ষার তারিখ, যাবতীয় তথ্য জানানো হবে বিজ্ঞপ্তিতে। কী পদ্ধতিতে শিক্ষক শিক্ষিকাদের মনোনয়ন হবে, সে সম্পর্কে ওই বিজ্ঞপ্তিতেই বিষদে জানাতে চায় কমিশন। এর পাশাপাশি আলাদা একটি নোটিশে সহকারী শিক্ষক এবং শিক্ষিকাদের নিয়োগের কথাও জানিয়েছে কমিশন।

এই মুহুর্তে এসএসসির শিক্ষক দুর্নীতি কেন্দ্র করে মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। লাগাতার আন্দোলন এবং ধর্নার মাধ্যমে সরকারের কাছে দাবী নিয়ে সরব হয়েছেন আন্দোলনকারী হবু শিক্ষকরা। দুর্নীতিমুক্ত নিয়োগের দাবীতে বারবার সরব হতে দেখা গেছে তাঁদেরকে। এরই মধ্যে সরকার গঠনের বর্ষপূর্তিতে বোড় সিদ্ধান্ত নিল কমিশন।

স্কুল শিক্ষকপদে কতগুলি আসন খালি রয়েছে? সম্প্রতি মধ্য শিক্ষা পর্ষদের কাছ থেকে জানতে চায় স্কুল সার্ভিস কমিশন। যে রিপোর্টঁ পেয়ে তাজ্জব হয়ে যান স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা। এরপরেই স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন