নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিক বিতর্কের মাঝে গত বছরের শেষের দিকে টেট পরীক্ষায় অংশ নেয় প্রায় ৬ লক্ষ ২০ হাজার চাকরি প্রার্থী। সেই টেটের ফলপ্রকাশ হল শনিবার। ওয়েবসাইটে মিলছে টেট পাশের সার্টিফিকেট, এখনই ডাউনলোড করুন। শনিবার সন্ধ্যে ৬ টা থেকে পর্ষদের ওয়েবসাইটে দেওয়া হচ্ছে টেট পাশের সার্টিফিকেট। দ্রুততার সঙ্গে এই টেট পাশ সার্টিফিকেট দিয়ে স্বচ্ছ্বতার বার্তা আরও দিতে চাইছে শিক্ষা দফতর।
আরও পড়ুনঃ Jakir Hossain: তৃণমূলের কিছু প্রধান চুরি করে, তার দায় নিতে হয় দলকে, বিস্ফোরক জাকির হোসেন
২০১৭ এর পর ২০২২ সালে বসে টেটের আসর। নিয়োগ দুর্নীতি নিয়ে ভুরি ভুরি অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। এরই মধ্যে গত বছরের টেটের আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের গৌতম পালের বক্তব্য ছিল, সবকিছুতে স্বচ্ছতা বজায় থাকবে। সেদিকেই নজর ছিল সকলের।

২০১৭ সালে আবেদনকারীর সংখ্যা ছিল ২ লাখের কিছু কম। প্রায় পাঁচ বছর পর যা ৭ লক্ষের কাছাকাছি। যা প্রায় দ্বিগুণ। ২০২২ সালের ১১ ডিসেম্বর রাজ্যজুড়ে আয়োজিত হয় প্রাথমিকের টেট পরীক্ষা। পরীক্ষার দুই মাসের মধ্যে ১০ ফেব্রুয়ারি প্রাথমিক টেটের ফল প্রকাশ করে পর্ষদ। যার মধ্যে পাশ করেছেন ১ লক্ষ ৫০ হাজার ৪৯১ জন। অর্থাৎ, পাশের হার প্রায় ২৪.৩১ শতাংশ। এবার সেই পরীক্ষায় উত্তীর্ণদের জন্য টেট পাশ সার্টিফিকেট প্রকাশ করছে পর্ষদ।
মিলছে টেট পাশের সার্টিফিকেট, দেখুন এখনই

এই মুহুর্তে টেটের নিয়োগ দুর্নীতি খতিয়ে এখার কাজ শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০১৪ সালের পর কর্মরত সমস্ত শিক্ষকদের তথ্য চেয়ে পাঠানো হয়েছে পর্ষদের তরফে। পর্ষদের তরফে বাড়তি তৎপরতা দেখা দিয়েছে। যার জেরে কয়েক হাজার চাকরি প্রার্থীদের ভবিষ্যত এই মুহুর্তে সুতোয় ঝুলছে। এরই মধ্যে নতুন করে টেট পাশ সংশাপত্র প্রদান করে নিয়োগ নিয়ে আরও একধাপ এগিয়ে পদক্ষেপ নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ।



