ফের আবার ভুমিকম্পে কেঁপে উঠল অরুণাচল প্রদেশ। আজ অরুণাচল প্রদেশের বাসার থেকে ৫৫ কিলোমিটার দূরে ওই কম্পন অনভুব করা গিয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৭।
এ বার ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের অরুণাচল প্রদেশ (Earthquake in Arunachal Pradesh)। বৃহস্পতিবার সকালে কম্পন অনুভূত হয় সেখানে (Tremors Felt)। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৭। এখনও পর্যন্ত হতাহতের খবর মেলেনি।
ভয়াবহ ভূ কম্পনে কেঁপে উঠেছে নেপাল। একাধিক বাড়ি ক্ষতিগ্রস্থ। বেশ কিছু বাড়ি ধ্বংস স্তূপের নীচে চাপা পড়েছে। মৃত কমপক্ষে ৬ জন। এখনও উদ্ধারকার্য জারি আছে। ভূমিকম্পের সবথেকে বেশি প্রভাব পড়েছে দোতি জেলায়। মঙ্গলবার মধ্য রাতে নেপালে (Nepal) ভূকম্পন কেঁপে ওঠে।
রবিবার তাইওয়ানের দক্ষিণ-পূর্ব প্রান্তে ভয়াবহ ভূমিকম্পের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি। জানা গিয়েছে, দক্ষিণ চিন সাগর ও প্রশান্ত মহাসাগরে সুনামি তৈরি হয়েছে। সেই সঙ্গে হয় সাত মাত্রার অতি তীব্র ভূমিকম্প। রাজধানী শহর তাইপে জুড়ে দুলতে থাকে সব কিছু।
গতকাল সকাল ৬টা থেকে শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল অবধি মোট ২৪ বার কম্পন অনুভূত হয়েছে আন্দামান ও নিকোবরে। প্রতিবার কম্পনের পরে আফটার শকও চলছে। ক্ষয়ক্ষতি যদিও তেমন হয়নি, তবে ধারাবাহিক কম্পনে উদ্বেগ বেড়েছে।