নজরবন্দি ব্যুরো: ফের আবার ভুমিকম্পে কেঁপে উঠল অরুণাচল প্রদেশ। আজ অরুণাচল প্রদেশের বাসার থেকে ৫৫ কিলোমিটার দূরে ওই কম্পন অনভুব করা গিয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৭।
আরও পড়ুন: অখিলের মন্তব্য খতিয়ে দেখছে পুলিশ, হাই কোর্টে জানাল রাজ্য
National Center for Seismology (NCS) জানিয়েছে, আজ সকাল ৯.৫৫ মিনিটে মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে এই ভুমিকম্প হয়। উল্লেখ্য, বুধবারের এই কম্পনে কোন ক্ষতির খবর পাওয়া যায়নি। গত সপ্তাহেই টানা ২বার ভুমিকম্পে কেঁপে উঠেছিল অরুণাচল প্রদেশ। গত বৃহস্পতিবার সকালে অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) পশ্চিম সিয়াং (West Siang) জেলা কাঁপল ৫.৭ ম্যাগনিচিউড ভূকম্পনে।

সকাল ১০টা ৩১ মিনিটে মাটির ১০ কিমি গভীরে কেঁপে ওঠে মাটি। NCS এই ভূমিকম্পের পর জানিয়েছে, পশ্চিম সিয়াং জেলা এলাকায় এই ভূমিকম্পের উৎপত্তি স্থল বাসার। আর এবারও ভুমিকম্পের উৎসস্থল ছিল বাসার এলাকা। বাসার এলাকা থেকে প্রায় ৫২ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিম এলাকায় এর উৎপত্তি।
Earthquake of Magnitude:3.7, Occurred on 16-11-2022, 09:55:22 IST, Lat: 27.84 & Long: 94.15, Depth: 10 Km ,Location: 55km WSW of Basar, Arunachal Pradesh, India for more information Download the BhooKamp App https://t.co/s8Ky2PUgTq@Indiametdept @ndmaindia pic.twitter.com/Pi27j4e078
— National Center for Seismology (@NCS_Earthquake) November 16, 2022
ফের ভুমিকম্পে কেঁপে উঠল অরুণাচল প্রদেশ, কম্পনের মাত্রা ৩.৭
মাটির নিচে প্রায় ১০ কিলোমিটার গভীরতায় সকাল ১০টা ৩১ মিনিটে কম্পন হয়। এই কম্পন অরুণাচল প্রদেশ ছাড়াও অনুভূত হয়েছে সেখানের একাধিক রাজ্যেও। আর এরফলেই আতঙ্ক ছড়ায় উত্তর পূর্ব এলাকার মানুষের মধ্যেই।








