Earthquake in Bay of Bengal: প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল বঙ্গোপপোসাগর, ত্রাস ছড়াল ভারত-বাংলাদেশে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  সোমবার সকালে কেঁপে উঠল বঙ্গোপসাগরের বুক। সকাল ৮টা ৩২ মিনিটে প্রবল ভূমিকম্প অনুভূত হল বঙ্গোপসাগরে। রিখটার স্কেল অনুযায়ী ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২। সমুদ্রপৃষ্ঠের ১০ কিলোমিটার নীচে এই কম্পন অনুভূত হয় বলেও জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।

আরও পড়ুনঃ দিল্লি সফরে মমতা, প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক নিয়ে জল্পনা

এনসিএস সূত্রে খবর, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল যথাক্রমে পুরীর (পূর্ব) এবং ভুবনেশ্বর (পূর্ব-দক্ষিণ-পূর্ব) থেকে যথাক্রমে ৪২১ কিলোমিটার এবং ৪৩৪ কিলোমিটার দূরে এবং ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কাকদ্বীপ থেকে ৩৫০ কিলোমিটার দূরে, কক্সবাজার থেকে ৩৪১ কিলোমিটার দূরে।

প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল বঙ্গোপপোসাগর, ত্রাস ছড়াল ভারত-বাংলাদেশে
প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল বঙ্গোপপোসাগর, ত্রাস ছড়াল ভারত-বাংলাদেশে

সকাল ৯টা ০৫ মিনিটের দিকে এই ভূমিকম্পের ফলে ঢাকা ও বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাতেও কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিমে। ভারতের একদম কাছে।

প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল বঙ্গোপপোসাগর, ত্রাস ছড়াল ভারত-বাংলাদেশে

earthquake 1627548161

ভূমিকম্পের ফলে প্রবল জলোচ্ছ্বাসের কোনও খবর পাওয়া যায়নি। সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেও সূত্রের খবর। এই ভূমিকম্পের কারণে সুনামি হতে পারে কি না, তা নিয়েও এখনও কিছু জানায়নি এনসিএস। যদিও মনে করা হচ্ছে এই তীব্রতায় ভূমিকম্পে সুনামির কোনও আশঙ্কা নেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত