আগামী ১ অক্টোবর (১৪ আশ্বিন, শনিবার) মহাষষ্ঠী পড়েছে। পঞ্জিকা অনুযায়ী, সেদিন সন্ধ্যায় শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর বোধন হতে চলেছে। অর্থাৎ দুর্গাপুজোর সূচনা হবে।
কোচবিহারের বড় দেবীর পুজো পৃথিবীর সবচেয়ে পুরনো দুর্গাপুজো। সেই পুজোর স্বীকৃতি চেয়ে কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী গঙ্গারামু কিষান রেড্ডির দারস্থ হলেন কোচবিহারের বিজেপি বিধায়ক মিহির গোস্বামী।
দুর্গা পুজোর অষ্টমী তিথি মানে সকালে উঠে স্নান সেরে নতুন জামাকাপড় পরে অঞ্জলি দেওয়ার দিন। সকলেই বেশ নিষ্ঠাভরে এই দিনটিতে মায়ের আরাধনা করে থাকেন। তবে এই দিনের আরেকটি অন্যতম অঙ্গ হল কুমারী পূজা।
বহু স্মৃতি উস্কে ফের কলকাতার পথে ফিরতে চলেছে দোতলা বাস। সরকারি ভাবে ২০০৫ সাল থেকে দোতলা বাস তুলে দেওয়া হয়েছিল। সেই হিসেবে দেড় দশক বছর পরে ফের শহরের রাস্তায় দোতলা বাস দেখা যাবে।
আদৌ বাগবাজার সার্বজনীনের পুজো এবার হবে কি না, কমিটি নির্বাচন ঘিরে জটিলতার জেরে তৈরি হয়েছিল ধোঁয়াশা ৷ তবে জটিলতা অব্যাহত রেখেই বুধবার থেকে শুরু হলো পুজোর কাজ।
বিবেকানন্দ রোড-আমহার্স্ট স্ট্রিট ধরে এবং বেলা ১১টা থেকে ৩টে পর্যন্ত ছোট গাড়ি যাবে কলুটোলা স্ট্রিট-কলেজ স্ট্রিট, এসপ্ল্যানেড-বেন্টিঙ্ক স্ট্রিট-রবীন্দ্র সরণি-লেনিন সরণি-এ পি সি রোড হয়ে।