আরেকটা জিনিস খুব বেড়েছে, ভিড় থেকে বাঁচতে প্রচুর সিনেমা দেখা। সিনেমাপ্রেমীদের জন্য রয়েছে এইবার সুখবর! এবার পুজোয় মুক্তি পাচ্ছে বাংলা, হিন্দি নিয়ে প্রায় ৫টি সিনেমা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আজ ফের খুললো উত্তর কলকাতার লাইফলাইন টালা ব্রিজ। আর তারপরেই উত্তর কলকাতা ও কলকাতা শহরতলীর মধ্যে যোগাযোগ স্থাপনকারী অন্যতম গুরুত্বপূর্ণ এই ব্রিজ খুলে দেওয়া হয় যানবাহনের জন্য।
মহালয়ার আগেই দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শহরের মোট ৩টি পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে আছে দমকলমন্ত্রীর নির্দেশিকা মন্ত্রীর পুজো তথা শ্রীভূমি স্পোর্টিং ক্লাব।
মহালয়ার আর মাত্র ২দিন বাকি আর তার ঠিক আগেই আজ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহরের তিনটি পুজোর উদ্বোধন করবেন। একইসঙ্গে খুলে যাচ্ছে বহু প্রতীক্ষিত টালা ব্রিজ।
পুজো আসতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। তবে সেই চিত্রটা শুধুমাত্র পশ্চিমবাংলাতে নয়, ওপার বাংলাতেও দুর্গাপুজোকে ঘিরে একই রকম ব্যস্ততা রয়েছে।