Durga Pujo 2022: এবারের পুজোয় ছায়াছবির পঞ্চব্যঞ্জন, আসুন দেখেনি কি কি সিনেমা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দুর্গা পুজো মানেই শুধু ঠাকুর দেখা নয়, বর্তমানে এখন সেই দিন চলে গেছে। এখন ঠাকুর দেখার সঙ্গে সঙ্গে জুড়েছে কোনও ক্যাফেতে বসে জমিয়ে আড্ডা থেকে ক্লাব হপিং। আরেকটা জিনিস খুব বেড়েছে, ভিড় থেকে বাঁচতে প্রচুর সিনেমা দেখা। সিনেমাপ্রেমীদের জন্য রয়েছে এইবার সুখবর! এবার পুজোয় মুক্তি পাচ্ছে বাংলা, হিন্দি নিয়ে প্রায় ৫টি সিনেমা।

আরও পড়ুন: দেউচা পাঁচামির আদিবাসীদের উচ্ছেদ চলবে না, রানী রাসমণি রোডে বিক্ষোভে আদিবাসী সমাজ

বাংলা ছবির মধ্যে মুক্তি পাচ্ছে-                                                                                               ১.কাছের মানুষ- অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টপাধ্যায় ও দেব এছাড়া মিষ্টি মেয়ে ঈশা সাহাকেও দেখা যাবে এই সিনেমায়। পরিচালনা করছেন পথিকৃৎ বসু এবং শুভ মুক্তি ৩০শে সেপ্টেম্বর।

২.বৌদির ক্যান্টিন- অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলী, পরমব্রত চট্টপাধ্যায় ও সৌহম চক্রবর্তী। পরিচালনা করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং শুভ মুক্তি ৩০শে সেপ্টেম্বর।

৩.কর্ণসুবর্ণের গুপ্তধন- অভিনয় করেছেন আবির চট্টপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, ঈশা সাহা। পরিচালনা করেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায় এবং শুভ মুক্তি ৩০শে সেপ্টেম্বর।

এবারের পুজোয় ছায়াছবির পঞ্চব্যঞ্জন, আসুন দেখেনি কি কি সিনেমা
এবারের পুজোয় ছায়াছবির পঞ্চব্যঞ্জন, আসুন দেখেনি কি কি সিনেমা

এবারের পুজোয় ছায়াছবির পঞ্চব্যঞ্জন, আসুন দেখেনি কি কি সিনেমা

9 5

হিন্দি ছবি মুক্তি পাচ্ছে-                                                                                                      ১. Ponniyin Selvan: 1 ওরফে PS1- অভিনয় করছেন বিক্রম, জয়ম রবি, কার্তি, ঐশ্বর্য রাই বচ্চন, ত্রিশা, জয়রাম, শোভিতা ধুলিপালা, ঐশ্বর্য লক্ষ্মী, বিক্রম প্রভু এবং অশ্বিন কাকুমানু। পরিচালনা করেছেন মণি রত্নম এবং শুভ মুক্তি ৩০শে সেপ্টেম্বর।

২. বিক্রম বেদা: অভিনয়ে হৃতিক রোশন, সাইফ আলি খান। পরিচালনা করছেন পুস্কর এবং গায়ত্রী শুভ মুক্তি ৩০শে সেপ্টেম্বর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন