নজরবন্দি ব্যুরো: দুর্গাপুজোর আগে নতুন স্মার্টফোন কিনতে চান? সেক্ষেত্রে রয়েছে দারুণ সুযোগ। তাই পুজোর আগে নতুন ফোন কেনার পরিকল্পনা থাকলে কয়েক দিন অপেক্ষা করে যেতে পারেন। চলতি মাসে কী কী ফোন বাজারে এসেছে? দেখে নিন। এবার এক নজরে দেখেনিন কোনটির মূল্য কত।
আরও পড়ুন: এবারের পুজোয় ছায়াছবির পঞ্চব্যঞ্জন, আসুন দেখেনি কি কি সিনেমা


Motorola Edge 30 Ultra- সেপ্টেম্বরেই প্রিমিয়াম সেগমেন্টে নতুন ফোন আনছে Motorola। এই ফোনে থাকবে 6.67 ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে। সেখানে 144 Hz রিফ্রেশ রেট পাবেন। এই ফোনে থাকবে Qualcomm -এর সবথেকে শক্তিশালী চিপসেট Snapgragon 8+ Gen 1। সঙ্গে থাকবে 4,500 mAh ব্যাটারি ও 125 W ফাস্ট চার্জিং। Motorola Edge 30 Ultra -তে থাকবে 256 GB স্টোরেজ ও 12 GB RAM। একাধিক স্টোরেজ ও মেমোরি অপশনে এই ফোন পাওয়া যাবে। সেলফি তোলার জন্য এই ফোনে পাবেন 60 MP ফ্রন্ট ক্যামেরা। ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা থাকবে। সেখানে 200 MP প্রাইমারি সেন্সর থাকছে। প্রায় 70,000 টাকায় লঞ্চ হবে Motorola Edge 30 Ultra।
Xiaomi 12T Pro- পুজোর আগেই প্রিমিয়াম সেগমেন্টে ভারতে নতুন ফোন আনবে Xiaomi। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছিল Redmi K50 Ultra। ভারতে Xiaomi 12T Pro নামে এই ফোন লঞ্চ হতে পারে। এই ফোনে থাকবে Qualcomm Snapdragon 8+ Gen 1 চিপসেট। সঙ্গে থাকবে 12 GB RAM ও 256 GB স্টোরেজ। Motorola Edge 30 Ultra-র মতোই এই ফোনেও 200 MP প্রাইমারি সেন্সর থাকবে। এর বাজার মুল্য 40,000 টাকা।



Vivo Y22- 50 MP ক্যামেরা ও 5,000 mAh ব্যাটারি। Y সিরিজের অন্যান্য ফোনের থেকে Y22 -এর ডিজাইন অনুপ্রাণিত। এই ফোনে রয়েছে স্টাইলিশ, ট্রেন্ডি ডিজাইন, লম্বা ব্যাকআপের জন্য 5,000 mAh ব্যাটারি ও 5,000 mAh ব্যাটারি। Vivo Y22 -এর দাম শুরু হচ্ছে 14,499 টাকা থেকে।
Lava Blaze Pro- অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম চালিত এই হ্যান্ডসেটে রয়েছে HD+ (৭২০x১,৬০০ পিক্সেল) রেজোলিউশন সহ একটি ৬.৫ ইঞ্চ IPS ডিসপ্লে, একটি ৯০ Hz রিফ্রেশ রেট এবং একটি ২০:৯ আকৃতির অ্যাসপেক্ট রেসিও। প্রসেসর রয়েছে MediaTek Helio G৩৭ যা ৪ জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করে। তবে অতিরিক্ত ৩ জিবি ভার্চুয়াল র্যামের সুবিধা রয়েছে এতে। মাইক্রো SD কার্ড দ্বারা ইন্টার্নাল স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত সম্প্রসারণ করা যাবে। ক্যামেরা স্পেকস রয়েছে – একটি ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ যার অন্তর্ভুক্ত একটি ম্যাক্রো এবং একটি পোর্ট্রেট রিয়ার ক্যামেরা সেন্সর। Lava Blaze Pro দাম শুরু ১০,৯৯৯ টাকা থেকে।
Realme Narzo 50i Prime- Realme নিয়ে এসেছে Narzo 50i Prime । মোট দুটি রঙে লঞ্চ হয়েছে এই ফোন। ডার্ক ব্লু এবং মিন্ট গ্রিন কালারে বাজারে এসেছে এই ফোন। এই ফোনে রয়েছে 5000 mAh ব্যাটারি। এর ৩ জিবি র্যাম, ৩২ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৭,৯৯৯ টাকা, যেখানে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৮,৯৯৯ টাকা।

Realme C30s- Realme এই সপ্তাহে Realme C30s নামে আরেকটি স্মার্টফোন লঞ্চ করেছে। এটি একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন। এই ফোনে রয়েছে একটি 5,000 mAh ব্যাটারি। ২ জিবি র্যাম, ৩২ জিবি স্টোরেজ এবং ৪জিবি র্যাম,৬৪ জিবি স্টোরেজ সহ Realme C30s-এর দুটি ভেরিয়েন্টে সামনে এনেছে। এই দুটি ফোনের দাম ৭,৪৯৯ টাকা এবং ৮,৯৯৯ টাকা।
Oppo F21s Pro- Oppo F21s Pro সিরিজ ভারতে লঞ্চ হয়েছে। Oppo এই সিরিজ থেকে তাদের ২টি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এর মধ্যে রয়েছে Oppo F21s Pro এবং Oppo F21s Pro 5G। এই ফোনে Qualcomm Snapdragon 695 5G প্রসেসর। Oppo F21s Pro 5G-এর দাম ২৫,৯৯৯ টাকা। তাই একই সময়ে, এর OPPO F21s Pro 4G এর দাম রাখা হয়েছে ২২,৯৯৯ টাকা।
পুজোর আগে বাজারে আসছে ৮টি সেরা স্মার্টফোন, জেনেনিন বিস্তারিত

Vivo V25 5G – Vivo ভারতে তার V25 5G স্মার্টফোন লঞ্চ করেছে৷ ফোনের ৮ GB RAM এবং ১২৮ GB ভেরিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা এবং ১২ GB, ২৫৬ GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৩১,৯৯৯ টাকা।







