Hilsa Price: পুজোর আগে সুখবর, দাম কমলো পদ্মার ইলিশের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আসলে পুজো মানেই তো কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া। আর পুজোর দিনগুলো ইলিশ মাছ আর খাসির মাংস না হলে কি চলে? পুজোর আগে বাজারে উপচে পড়ছে বাংলাদেশের ইলিশ। কলকাতাবাসী নিকটস্থ বাজারে গেলেই মিলবে ইলিশ। মনে করা হচ্ছে পুজোয় পাতে পড়বে ইলিশ।

আরও পড়ুন: পার্থর আপ্ত সহায়কের চেম্বারে কীসের বৈঠক? নিয়োগ দুর্নীতির শিকড়ে পৌঁছাতে চায় CBI

সূত্রের খবর, গতবছর পুজোর মাত্র কয়েকদিন আগে ইলিশ আসতে শুরু করেছিল বাংলাদেশ থেকে। এর মাধ্যমে চাহিদা পুরোপুরি মেটানো যায়নি। সেকারণে এবার একটু আগেভাগেই বাংলায় আসতে পারে পদ্মার ইলিশ। গতবারে বাংলাদেশ থেকে ৪৬০০ মেট্রিক টন ইলিশ আসার কথা ছিল। তবে সেবার এসেছিল মাত্র ১২০০ মেট্রিক টন। এবার ১২০০- থেকে ১৫০০ মেট্রিক টন ইলিশ সময় মতো আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

পুজোর আগে সুখবর, দাম কমলো পদ্মার ইলিশের
পুজোর আগে সুখবর, দাম কমলো পদ্মার ইলিশের

আজ বাজারের ইলিশ বড় এক কেজির মাছের দাম ১৪০০ টাকা থেকে ১৫০০ টাকা এবং ৫০০ গ্রাম ইলিশের দাম ৭০০ থেকে ৮০০ টাকা। সূত্রের খবর, এবার মোটামুটি ভালো সাইজের পদ্মার ইলিশের দাম ১০০০-১২০০ টাকার মধ্যে ঘোরাফেরা করতে পারে। সেক্ষেত্রে পুজোর চারদিনের মধ্যে একদিন আম বাঙালির পাতে পড়তে পারে লোভনীয় ইলিশ।

পুজোর আগে সুখবর, দাম কমলো পদ্মার ইলিশের

5 29

বিগত বছরগুলোতে এই সময় ইলিশ কিনতে গিয়ে পকেট ফাঁকা হয়েছে ক্রেতাদের। এবার দেখা যাচ্ছে অন্য ছবি। বাংলাদেশের ইলিশের দাম তুলনায় একটু বেশি। তবে মুম্বইয়ের ইলিশ মাছের দাম সাধ্যের মধ্যে হওয়ায় ক্রেতাদের মুখে ফুটেছে হাসি। মাছ ব্যবসায়ীরা বলছেন, মাছের জোগান বেশি থাকায় দাম কম। সমুদ্রের রুপোলি শস্য ইলিশ। মিষ্টি জলে ধরা পড়লে তার স্বাদ বদল হয়। ক্রেতাদের মতে, বাংলাদেশের ইলিশ তুলনায় স্বাদে ভাল। তবে মুম্বইয়ের ইলিশও খেতে খারাপ নয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত