Tala Bridge: পুজোর আগে এটা উপহার, টালা ব্রিজ উদ্বোধনে বললেন মমতা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আজ ফের খুললো উত্তর কলকাতার  লাইফলাইন টালা ব্রিজ। আর তারপরেই উত্তর কলকাতা ও কলকাতা শহরতলীর মধ্যে যোগাযোগ স্থাপনকারী অন্যতম গুরুত্বপূর্ণ এই ব্রিজ খুলে দেওয়া হয় যানবাহনের জন্য। নিঃসন্দেহে পুজোর আগে এটা মন্ডপমুখী মানুষের কাছে সুখবর।

আরও পড়ুন: পুলিশ-বাম কর্মীদের খণ্ডযুদ্ধে উত্তাল রায়গঞ্জ, দিনাজপুরে হাওয়া বদল!

আজ ৫টা ৪৯ মিনিট নাগাদ রিমোটে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। উদ্বোধন করে তিনি বলেন  ‘‘পুজোর আগে এটা উপহার’’। এবং মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, অত্যাধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে নতুন এই সেতুটি তৈরি হওয়ায় তা আগের তুলনায় অনেক বেশি মজবুত হয়েছে। বিশেষত ব্যারাকপুর মহকুমা-সহ উত্তর কলকাতার বিস্তীর্ণ অংশের কাছে অবশেষে এক স্বস্তি। যদিও বাস-সহ পণ্যবাহী যান চলাচল কবে থেকে শুরু হবে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

পুজোর আগে এটা উপহার, টালা ব্রিজ উদ্বোধনে বললেন মমতা
পুজোর আগে এটা উপহার, টালা ব্রিজ উদ্বোধনে বললেন মমতা

তবে টালা ব্রিজ উদ্বোধনের আগে পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ করেন স্থানীয়রা। এক বিক্ষোভকারী বলেন, “আমরা পুনর্বাসন চাই। মাথার উপর পাকা ছাদ চাই। আমরা টালা ব্রিজের নিচে ছিলাম। আমাদের ওখান থেকে তুলে দেওয়ার সময় পুনর্বাসনের কথা বলেছিল। তরুণ সাহা বলেছিলেন।” তীব্র ক্ষোভ প্রকাশ করে আর এক বিক্ষোভকারীকে বলতে শোনা যায়, “হঠাৎ করে একদিন এখানকার কাউন্সিলর তরুণ সাহা আমাদের বের করে দিলেন। বললেন ব্রিজ ভাঙা হবে। তিন মাসের মধ্যে আপনাদের নতুন বাড়ি দিয়ে দেব। আমরা হাইকোর্টেও যাই। সেখানে মামলাও জিতি।”

পুজোর আগে এটা উপহার, টালা ব্রিজ উদ্বোধনে বললেন মমতা

22 16

প্রসঙ্গত, ২০২০ সালে জানুয়ারি মাসে উত্তর শহরতলির সঙ্গে কলকাতার প্রধান যোগ সূত্র এই ১০৯ বছরের পুরনো এই সেতু দুর্বল হয়ে ড়ায় ২০২০ সালের জানুয়ারি মাসে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরের মাস থেকে নতুন করে এই সেতু নির্মাণের জন্য ভেঙে ফেলা হয়। এই নির্মাণ খরচ ধরা হয়েছে সাড়ে তিনশো কোটি টাকা। রেলের অনুমতি মিলতে কিছুটা দেরি হওয়ায় নির্মাণ কাজে দেরি হয়ে যায়। অবশেষে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হাত ধরে উদ্বোধন হতে চলেছে নয়া এই ব্রিজের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর